মৌলভীবাজার জেলা’র শ্রীমঙ্গল উপজেলার কৃতি সন্তান শাহানিয়া চৌধুরী গতকাল ওয়েল্ডস্টোন নর্থ (হ্যারো) ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছে। গত মেয়াদে কমিউনিটির সেবায় তার চ্যালেঞ্জ, কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং পরবর্তী মেয়াদে তার অঙ্গীকারের জন্য জনগণ তাকে আবারও জয়যুক্ত করেছে। শ্রীমঙ্গলের গর্ব শাহানিয়া চৌধুরী শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের কালাপুর চৌধুরী বাড়ীর লন্ডন প্রবাসী ইংল্যান্ড এর বিশিষ্ট কমিউনিটি […]
শাহানিয়া চৌধুরী
মৌলভীবাজার জেলা’র শ্রীমঙ্গল উপজেলার কৃতি সন্তান শাহানিয়া চৌধুরী গতকাল ওয়েল্ডস্টোন নর্থ (হ্যারো) ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছে।
গত মেয়াদে কমিউনিটির সেবায় তার চ্যালেঞ্জ, কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং পরবর্তী মেয়াদে তার অঙ্গীকারের জন্য জনগণ তাকে আবারও জয়যুক্ত করেছে।
শ্রীমঙ্গলের গর্ব শাহানিয়া চৌধুরী শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের কালাপুর চৌধুরী বাড়ীর লন্ডন প্রবাসী ইংল্যান্ড এর বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব জনাব শহিদুল ইসলাম চৌধুরী লিটনের কন্যা এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তুহিন চৌধুরীর চাচাতো বোন।
জনগণের সেবায় সে যেন মেধা, প্রজ্ঞা এবং শক্তি দিয়ে নিয়োজিত থেকে আরও সাফল্য লাভ করে, মহান আল্লাহ তায়ালা তাকে সেই তৌফিক দান করেন, আমিন।
তার গর্বিত পিতা-মাতা মেয়ের এই সাফল্যের জন্য ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং শ্রীমঙ্গলবাসীর কাছে দোয়া ও আশির্বাদ কামনা করে বলেছেন, তার মেয়ে যেন সঠিক পথে পরিচালিত হয়ে কমিউনিটির সেবায় অব্যাহত সাফল্য লাভ করতে পারে।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | |