কুয়েতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হ্যতা কামনায় দোয়া মাহফিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয় কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে । স্হানীয় সময় রাত ৮ ঘটিকায় । মোশাররফ হোসেনের কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কুয়েত বিএনপির […]
কুয়েতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হ্যতা কামনায় দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয় কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে । স্হানীয় সময় রাত ৮ ঘটিকায় ।
মোশাররফ হোসেনের কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
কুয়েত বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব শওকত আলী’র সভাপতিত্বে ও আব্দুল কাদের এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জালাল আহমেদ চুন্নু মোল্লা, আব্দুল কাদের মোল্লা,আলহাজ্ব ইকবাল হোসেন,আব্দুল মুহিত নাজমুল,ইলিয়াস চৌধুরী, মনির আহমেদ,শাহ জাহান সবুজ,আরিফুর রহমান শাহীন,আবুল কালাম আজাদ,সৈয়দ রাসেল,সায়রুল আমিন,নজরুল ইসলাম, চান মিয়া হাসান,আজিজুর রহমান, মাসুম হাসান,সোহেল রানা প্রমুখ।
উপস্থিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, ‘আমাদের সবার শ্রদ্ধাশীল দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতাই এখন সবচেয়ে বড় প্রত্যাশা। এ দোয়া মাহফিল আমাদের ভালোবাসা ও দায়িত্বের বহিঃপ্রকাশ।
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আমরা ঐকবদ্ধভাবে কাজ করে যাবো। বিশেষ করে আগামী ফেব্রুয়ারিতে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা এবং বিএনপিতে ভোটদানের জন্য সবাইকে উৎসাহিত করবো।’
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর অসুস্থতাজনিত কারণে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এখনো তিনি সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা ইতোমধ্যে তার চিকিৎসাকার্যে যুক্ত হয়েছেন।
বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। দেশে চিকিৎসার পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান তিনি। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন ক্বারী গিয়াস উদ্দিন।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||