Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
৮:৪৪ অপরাহ্ণ, ৩ ডিসেম্বর ২০২৫

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পর্তুগাল বিএনপির দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পর্তুগাল বিএনপি ও অংগসংগঠনের আয়োজনে দোয়া মাহফিল করেছে পর্তুগাল বিএনপি। রাজধানীর লিসবনে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাত করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব কায়েস আহমদ আবদুল্লাহ। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, […]

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পর্তুগাল বিএনপির দোয়া মাহফিল
নিজস্ব প্রতিনিধি
২ মিনিটে পড়ুন |

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পর্তুগাল বিএনপি ও অংগসংগঠনের আয়োজনে দোয়া মাহফিল করেছে পর্তুগাল বিএনপি।

রাজধানীর লিসবনে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাত করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব কায়েস আহমদ আবদুল্লাহ।

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, প্রিয় নেএীর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল , যুগ্ম আহবায়ক হাকিম মোহাম্মদ মিনহাজ, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন রাফি,পর্তুগাল বিএনপির যুগ্ম সদস্য সচিব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেছ, পর্তুগাল বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাইদুল ইসলাম,পর্তুগাল বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল হাসিব,মহিন উদ্দিন, আবদুল লতিফ কয়েস,সুজন ভূইয়া, মোহাম্মদ মিনহাজ, আতিকুর রহমান, পর্তুগাল জাসাস এর আহবায়ক ইমরান আহমদ ইমু,পর্তুগাল বিএনপি নেতা, তানভীর তারেক,সানুর আলী,শামীম আহমদ,সানি সুমন,আবদুল্লাহ, পর্তুগাল যুবদল নেতা,জাবেদ হক,সিহাব আনোয়ার হোসেন সিহাব,মোশারফ হোসেন সুমন,ইন্জিনিয়ার নিরব খান, কাজী অনিক ,আলিম উদ্দিন, আলমগীর হোসেন ফারাবী, আহমেদ রাবেল,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক,জয়নুল টিপু, পর্তুগাল বিএনপির নেতা,সাইফুল ইসলাম জুনেল,রফিক আমিন,আব্দুস সালাম,মোহাম্মদ আমির উদ্দিন,হাসান আহমেদ, জুয়েল রানা,রাসেদ আহমদ, আমান উল্লাহ, প্রমুখ ।

উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, ‘আমাদের সবার প্রিয় দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতাই এখন সবচেয়ে বড় প্রত্যাশা। এ দোয়া মাহফিল আমাদের ভালোবাসা ও দায়িত্বের বহিঃপ্রকাশ। আপনারা জানেন পর্তুগালে দীর্ঘদিন ধরেই শহীদ জিয়ার আদর্শের সৈনিক তথা বিএনপির শক্তিশালী ঘাঁটি রয়েছে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আমরা ঐকবদ্ধভাবে কাজ করে যাবো। বিশেষ করে আগামী ফেব্রুয়ারিতে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা এবং বিএনপিতে ভোটদানের জন্য সবাইকে উৎসাহিত করবো।’

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর অসুস্থতাজনিত কারণে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এখনো তিনি সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা ইতোমধ্যে তার চিকিৎসাকার্যে যুক্ত হয়েছেন।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। দেশে চিকিৎসার পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান তিনি। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com