Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
৫:১৬ অপরাহ্ণ, ২৪ নভেম্বর ২০২৫

সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে পর্তুগালে আলোচনা সভা

সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে পর্তুগালে আলোচনা সভা সিলেট ৬ গোলাপগঞ্জ–বিয়ানীবাজার সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী এড. এমরান আহমদ চৌধুরীর সমর্থনে পর্তুগালে বসবাসরত গোলাপগঞ্জ–বিয়ানীবাজার প্রবাসী নাগরিকদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক, তরুণ ব্যবসায়ী ও সমাজকর্মী এম এ হাকিম মিনহাজ এর সভাপতিত্বে এবং গোলাপগঞ্জ উপজেলা […]

সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে পর্তুগালে আলোচনা সভা
২ মিনিটে পড়ুন |

সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে পর্তুগালে আলোচনা সভা

সিলেট ৬ গোলাপগঞ্জ–বিয়ানীবাজার সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী এড. এমরান আহমদ চৌধুরীর সমর্থনে পর্তুগালে বসবাসরত গোলাপগঞ্জ–বিয়ানীবাজার প্রবাসী নাগরিকদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক, তরুণ ব্যবসায়ী ও সমাজকর্মী এম এ হাকিম মিনহাজ এর সভাপতিত্বে এবং গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পর্তুগাল যুবদল নেতা ইমদাদুর রহমান স্বপন এর পরিচালনায় আলোচনা সভাটি লিসবনের একটি অভিজাত রেস্টুরেন্টে গত ২৩ নভেম্বর রাত ৮টায় অনুষ্ঠিত হয়।

পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জয়নুল টিপুর তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূল থেকে উঠে আসা ছাত্রদলের সোনালি ফসল, তৃণমূলের আস্থা ও আকাঙ্খার প্রতীক এড. এমরান আহমদ চৌধুরীকে সিলেট–৬ এ দলের হাইকমান্ড ও আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান মনোনয়ন দেয়ায় প্রবাস থেকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান তারা। বক্তারা বিশ্বাস প্রকাশ করেন যে— সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আসন্ন জাতীয় নির্বাচনে সিলেট–৬ আসনে বিএনপি প্রার্থী বিজয়ী হবেন।

প্রবাসীরা অঙ্গীকার ব্যক্ত করেন যে, তারা যার যার অবস্থান থেকে ধানের শীষের বিজয়ে এবং এড. এমরান আহমদ চৌধুরীকে জয়ী করতে সর্বাত্মক ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন—
পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল হক, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন রাফি; পর্তুগাল বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম, আব্দুল লতিফ কয়েছ, সফিকুজ্জামান চৌধুরী, সুজন ভুঁইয়া, রুবেল চৌধুরী; বিএনপি নেতা তারেক আহমদ, সানি সুমন, শাহজাহান ওমর, সাইফ আহমদ; যুবদল নেতা জাবেদ হক; জাসাস পর্তুগালের আহবায়ক ইমরান আহমদ ইমু; স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মিয়া; ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুহেল আহমদ; জাসাস নেতা আমির উদ্দিন; মহানগর বিএনপি নেতা আমান উল্লাহ; বিএনপি নেতা দিলাল আহমদ, আব্দুল মতিন, জুয়েল আহমদ; যুবদল নেতা সিহাব আহমদ, কাওছার আলম, আব্দুল্লাহ; সিলেট জেলা জাসাসের সাবেক সহ-সাধারণ সম্পাদক আজিজুল বারি সুমন; যুবদল নেতা নোমান আহমদ,যুবদল নেতা আজাদ,যুবদল নেতা আলমগীর হোসাইন মোহাম্মদ ইকবাল হোসাইন আব্দুল ওদুদ মোহন প্রমুখ।

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com