Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
১০:৫৮ অপরাহ্ণ, ২৬ জুলাই ২০২৫

ফ্যাসিস্ট হাসিনার ক্ষমতার পর দেশে প্রত্যাবর্তন করছেন আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসেন

দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরেছেন জকিগঞ্জের জাকির হোসাইন শহিদ জিয়ার মাজারে সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসেইন এর শ্রদ্ধাঞ্জলি দীর্ঘ ১৫ বছর প্রবাসে রাজনৈতিক নির্বাসনে থাকার পর স্বদেশে ফিরে এসেছেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের কৃতি সন্তান জাকির হোসেইন। তাঁর এই প্রত্যাবর্তন উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর […]

ফ্যাসিস্ট হাসিনার ক্ষমতার পর দেশে প্রত্যাবর্তন করছেন আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসেন
২ মিনিটে পড়ুন |

দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরেছেন জকিগঞ্জের জাকির হোসাইন
শহিদ জিয়ার মাজারে সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসেইন এর শ্রদ্ধাঞ্জলি
দীর্ঘ ১৫ বছর প্রবাসে রাজনৈতিক নির্বাসনে থাকার পর স্বদেশে ফিরে এসেছেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের কৃতি সন্তান জাকির হোসেইন। তাঁর এই প্রত্যাবর্তন উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব ও সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকি, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।

এছাড়াও উপস্থিত ছিলেন আমিরাত বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম তালুকদার, আমিরাত বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাহে আলম, আবুধাবি মহানগর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, শারজাহ বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার করিমুল হক, আজমান বিএনপির সভাপতি শাহিনুর শাহিন, জিয়া পরিষদ আমিরাতের সদস্য সচিব এস এম মোদাচ্ছের শাহ, আমিরাত বিএনপির সদস্য যথাক্রমে আবুল বশর, সাহাদাত হোসেন সুমন ফরিদ আজমেদ শাহিন, এবং অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমিরাত বিএনপির সদস্য সাহেদ আহমেদ রাসেল ও নূর হুসেন সুমন, শ্রমিক দল নেতা তরিকুল ইসলাম, উমুল কোয়াইন বিএনপির সাধারণ সম্পাদক কয়েছ আহমেদ।

স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে এ আয়োজন ছিল আবেগঘন ও রাজনৈতিক অঙ্গনের জন্য তাৎপর্যপূর্ণ এক মুহূর্ত।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com