Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
৪:৫১ অপরাহ্ণ, ৩১ মে ২০২৫

শহীদ জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে ক্যালিফোর্নিয়া বিএনপির দোয়া

ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি জনাব বদরুল আলম চৌধুরী শিপলু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জনাব […]

শহীদ জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে ক্যালিফোর্নিয়া বিএনপির দোয়া
২ মিনিটে পড়ুন |

ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি জনাব বদরুল আলম চৌধুরী শিপলু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জনাব এম. ওয়াহিদ রহমান।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত এবং স্বাগতিক বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন। মাহফিলে বিশেষ মুনাজাত পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি জনাব আফজাল হোসেন শিকদার।

আলোচনায় অংশ নিয়ে নেতৃবৃন্দ শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান এবং জাতির প্রতি তাঁর আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আলোচনায় বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া বিএনপির নেতৃবৃন্দ — নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, আবদুল বাছিত, শামছুজ্জোহা বাবলু, মুশফিক চৌধুরী খুসরু, মাহাবুবুর রহমান শাহিন, আবদুল হান্নান, মাহাতাব আহম্মেদ, শাহাদাত হোসেন শাহিন, ফারুক হাওলাদার, সৈয়দ নাসির উদ্দিন জেবুল, মোয়াজ্জেম আহমেদ রাসেল, কামাল হোসেন তুরুণ, মিজানুর রহমান জমশেদ, মহিউদ্দিন বাবর, এফ. মহান জন, বদরুল ইসলাম, ওমর ফারুক টিটু, সারজিল বিন ইউসুফসহ প্রমুখ।

অনুষ্ঠানের প্রথমে শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সংগ্রাম এবং অবদান নিয়ে নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে তোলে এবং তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা আরও গভীরতর করে।

এই স্মরণানুষ্ঠানটি ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও চেতনার প্রতি এক গভীর শ্রদ্ধা নিবেদন এবং গণতন্ত্রের জন্য তাঁর আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখার একটি উদ্যোগ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com