যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস রোম ইতালি ইতালি প্রতিনিধি বাংলাদেশ দূতাবাস রোমে, যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস- ২০২৪ উদযাপিত হয়েছে। আজ সকালে দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে, দিবসটি উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, এবং পররাষ্ট্র উপদেষ্টার […]
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস রোম ইতালি
ইতালি প্রতিনিধি
বাংলাদেশ দূতাবাস রোমে, যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস- ২০২৪ উদযাপিত হয়েছে। আজ সকালে দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে, দিবসটি উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। তাছাড়া দিবসটির উপর নির্মিত প্রদর্শন করা হয় একটি প্রামাণ্য চিত্র। যেখানে ৭১ এর বিজয়গাথা ইতিহাসের সাথে ২৪ এর গণঅভ্যুত্থানের কথা উঠে আসে।
রাষ্ট্রদূত রকিবুল হক বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং ছাত্র জনতার অর্জনকে সম্মুন্নত রাখতে ও নতুন বাংলাদেশ গড়তে শপথ নেয়ার কথা বলেন।
আলোচনা অনুষ্ঠানে, বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ইতালি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ কাদের সহ ইতালিতে বসবাসরত শিক্ষার্থী, বিশিষ্ট বাংলাদেশী নাগরিক ও কমিউনিটি নেতৃবৃন্দ। বক্তারা ভবিষ্যতে বাংলাদেশকে একটি বৈষম্যহীন, উন্নীত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা পর্ব শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশী শিক্ষার্থীরা দলগতভাবে দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||