Advertise with us
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
৫:২২ পূর্বাহ্ণ, ১ এপ্রিল ২০২৪

ইতালির ভেনিসে কিশোরগঞ্জ জেলাবাসীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইতালির ভেনিসে কিশোরগঞ্জ জেলাবাসীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইতালি প্রতিনিধি ইতালির ভেনিসে রোজাদারদের সম্মানে প্রতিবছরের ন্যায় এই বছর ও বৃহত্তর কিশোরগঞ্জ জেলার প্রবাসীরা একত্রিত হয়ে ইফতার মাহফিলের আয়োজন করে। ভেনিসে বসবাসরত কিশোরগঞ্জ জেলার প্রবাসী ছাড়াও প্রায় ছয় শতাধিক মুসলিম রোজাদার এক সাথে এই ইফতার মাহফিলে শরিক হন। শুক্রবার ভেনিসের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে […]

ইতালির ভেনিসে কিশোরগঞ্জ জেলাবাসীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
২ মিনিটে পড়ুন |

ইতালির ভেনিসে কিশোরগঞ্জ জেলাবাসীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ইতালি প্রতিনিধি
ইতালির ভেনিসে রোজাদারদের সম্মানে প্রতিবছরের ন্যায় এই বছর ও বৃহত্তর কিশোরগঞ্জ জেলার প্রবাসীরা একত্রিত হয়ে ইফতার মাহফিলের আয়োজন করে। ভেনিসে বসবাসরত কিশোরগঞ্জ জেলার প্রবাসী ছাড়াও প্রায় ছয় শতাধিক মুসলিম রোজাদার এক সাথে এই ইফতার মাহফিলে শরিক হন। শুক্রবার ভেনিসের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত ইফতার ম,মাহফিলে আগত মুসল্লিদের স্বাগত জানান কিশোরগঞ্জ জেলা বাঁশির পক্ষে কিশোরগঞ্জ জেলা সমিতির প্রধান উপদেষ্টা আব্দুর রাজ্জাক ,আব্দুল মান্নান,কিশোরগঞ্জ জেলা সমিতি ও ভৈরব সমিতির সভাপতি সুলেমান হোসাইন ,আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতির সাবেক সভাপতি তাজুল ইসলাম ,কিশোরগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান ,আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতির সভাপতি মতিউর রহমান ,সাধারণ সম্পাদক নোয়াজ শরীফ ,ভৈরব সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম আপন,ভৈরব পরিষদের সেলিম আহমেদ ,রতন মিয়া।
এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ভেনিস আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম ,সাবেক যুগ্ম আহ্বায়ক ডালিম মাহমুদ ,মোক্তার মোল্লা ,আলমাস মিয়া ,শাহীন আহমেদ ,যুবলীগের সভাপতি মোস্তফা সৈয়াল কালু ,তৌফিক উজ্জামান ,সোহেল মিয়া ,আহাদ মিয়া ,শাহাদাত হোসেন ,পিন্টু প্রমুখ।
ইফতারের পূর্বে রমজানের উপর আলোচনা করেন এবং বিশ্ব মুসলিম জাতির জন্য ও সকল রোজাদারদের সুস্থতা কামনা করে মোনাজাত করেন মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ।
ইফতার মাহফিলে ভেনিসের রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে উপস্থিত সকল প্রবাসীদেরকে কিশোরগঞ্জ জেলা বাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আয়োজকরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com