Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
৫:০০ অপরাহ্ণ, ২৬ মার্চ ২০২৪

ইতালির মিলানে ফেনী জেলা সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইতালির মিলানে ফেনী জেলা সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইতালি প্রতিনিধি প্রতি বছরের ন্যায় রোজাদারদের সম্মানে ইতালির মিলানে ফেনী জেলা সমিতি মিলানের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। রবিবার স্থানীয় মুসলিম সেন্ট্রাল জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রায় পাঁচ শতধিক মুসলিম রোজাদার একসাথে ইফতারে শরিক হন। ইফতারের পূর্বে মসজিদের ইমাম রমজানের উপর আলোচনা […]

ইতালির মিলানে ফেনী জেলা সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
১ মিনিটে পড়ুন |

ইতালির মিলানে ফেনী জেলা সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ইতালি প্রতিনিধি

প্রতি বছরের ন্যায় রোজাদারদের সম্মানে ইতালির মিলানে ফেনী জেলা সমিতি মিলানের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। রবিবার স্থানীয় মুসলিম সেন্ট্রাল জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রায় পাঁচ শতধিক মুসলিম রোজাদার একসাথে ইফতারে শরিক হন। ইফতারের পূর্বে মসজিদের ইমাম রমজানের উপর আলোচনা করেন।
আলোচনায় বলেন পূর্ববর্তী উম্মতের ওপরও রোজা ফরজ ছিল। রোজার সুফল হলো এর মাধ্যমে তাকওয়া বা আল্লাহভীতি লাভ হয়।
ইফতার মাহফিলে রোজাদারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেনী জেলা সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আফসার বাবুল,উপদেষ্টা বেলাল পাঠুয়ারী ,সিনিয়র সহ সভাপতি মোকসেদ আলম ,সাধারণ সম্পাদক খোরশেদ আলম শ্রাবন।
এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা আব্দুল মতিন ,উপদেষ্টা কাজী নজরুল ইসলাম,সেলিম আহামেমদ,সহ সভাপতি নাজিম উদ্দিন,সহ সভাপতি নরুল আফছার আবির,সিনিয়র যুগ্ম সম্পাদক বাবুল হাজারী ,কোষাধক্ষ্য সাইফ উদ্দিন সমিতির নেতৃবৃন্দ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলানের রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দরা ইফতার মাহফিলে শরিক হন।
পরিশেষে ইফতারের শরিক হওয়া সকল রোজাদারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সমিতির নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com