Advertise with us
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
৪:৫৩ অপরাহ্ণ, ২৬ মার্চ ২০২৪

স্বেচ্ছাসেবক দল ইতালি উত্তরের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবক দল ইতালি উত্তরের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত ইতালি প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালি উত্তরের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আলোচনা সভায় স্বেচ্ছাসেবকদল ইতালি উত্তর শাখার সভাপতি […]

স্বেচ্ছাসেবক দল ইতালি উত্তরের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত
২ মিনিটে পড়ুন |

স্বেচ্ছাসেবক দল ইতালি উত্তরের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত

ইতালি প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালি উত্তরের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আলোচনা সভায় স্বেচ্ছাসেবকদল ইতালি উত্তর শাখার সভাপতি আজমত উল্লাহ সিকদার রবিনের সভাপতিত্বে সদস্য সচিব নূর হোসেন জমির এর পরিচালনায় টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী,প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইউকে নাসির আহমেদ শাহীন শাহীন,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুইডেন মোঃ সেলিম হোসেন, আসলাম ফকির লিটন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিলানএর সাবেক সভাপতি হোসাইন মোহাম্মদ মনির, ব্রেসিয়া বিএনপি নেতা মাসুদুর রহমান মিলান বিএনপি নেতা এজিএম জয়নাল
, জাকির হোসেন।
শুভেচ্ছা বক্তব্যঃ রাখেন যুবদল নেতাব ময়েজুর রহমান ময়েজ, ইতালী উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল পাশা , শফিকুল ইসলাম মিলন, স্বেচ্ছাসেবক দল ব্রেসিয়া শাখার সদস্য সচিব সাইফুল ইসলাম সহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতারের পূর্বে দলীয় চেরপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং তারেক রহমান সহ দলীয় নেতাকর্মীদের সুস্থতা কামনা করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com