Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
৬:৪১ অপরাহ্ণ, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

মদিনায় সড়ক দূর্ঘটনায় জেদ্দাস্থ বাংলা স্কুলের চেয়ারম্যান সহ ২ জনের মৃত্যু, আহত ৬

নিউজ ডেস্ক জেদ্দাঃ-সৌদি আরবের জেদ্দা মদিনা হাইওয়ের ওয়াদি ফারাহ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখার পরিচালনা কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মুকুল এর বাবা ও ভাগীনা বউ মারা গেছেন, এতে আতাউর রহমান মুকুল ও পরিবারের অন্য আরও ছয় জন গুরুতর আহত হন, আহতদের উদ্ধার করে স্থানীয় ওয়াদি ফারাহ হাসপাতালে ভর্তি করা […]

মদিনায় সড়ক দূর্ঘটনায় জেদ্দাস্থ বাংলা স্কুলের চেয়ারম্যান সহ ২ জনের মৃত্যু, আহত ৬
২ মিনিটে পড়ুন |

নিউজ ডেস্ক জেদ্দাঃ-সৌদি আরবের জেদ্দা মদিনা হাইওয়ের ওয়াদি ফারাহ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখার পরিচালনা কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মুকুল এর বাবা ও ভাগীনা বউ মারা গেছেন, এতে আতাউর রহমান মুকুল ও পরিবারের অন্য আরও ছয় জন গুরুতর আহত হন, আহতদের উদ্ধার করে স্থানীয় ওয়াদি ফারাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল ২৩শে ফেব্রুয়ারি রাতে জেদ্দা থেকে মহানবী (স:) এর রাওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে মদিনা যাচ্ছিলেন, মদিনা যাওয়ার ১৫০ কিলোমিটার পূর্বে ওয়াদি ফারাহ নামাক স্থানে রাস্তায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান জেদ্দা কমিউনিটির নেতা মোহাম্মদ ইলিয়াছ।

ইলিয়াছ আরও জানান, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ জেদ্দা বাংলা শাখার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল এর বাবা, ভাগিনা ও ভাগীনা বউ দেশ থেকে ওরাহ করতে সৌদিআরব আসেন, তাদের নিয়ে সহ পরিবারে মদিনা জিয়ারতে যাচ্ছিলেন তিনি, কিন্ত পথিমধ্যে রাস্তায় একটি গর্তের সাথে আঘাত আনলে ঘটনাস্থলে আতাউর রহমান মুকুল এর বাবা আব্দুল মালেক মেম্বার(৭৪) ও ভাগীনা বউ তাসলিমা বেগম(২০) মারা যান, আহত হন চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, স্ত্রী, মেয়ে, ভাগীনা ও শালা, তারা বর্তমানে স্থানীয় ওয়াদী ফারাহ হাসপাতাল চিকিৎসাধীন।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ জেদ্দা বাংলা শাখার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল এর বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর মালেক মেম্বার এর বাড়ি।

জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা দূর্ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com