Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
৬:১৭ অপরাহ্ণ, ৮ ফেব্রুয়ারি ২০২৩

ফেসবুক মার্কেট প্লেস থেকে গাড়ি কিনতে যেয়ে বন্দুকধারীর গুলিতে আহত পুলিশ কর্মকর্তা ফায়েজ এর মৃত্যু

ফেসবুক মার্কেট প্লেস থেকে গাড়ি কিনতে যেয়ে বন্দুকধারীর গুলিতে আহত এনওয়াইপিডির পুলিশ কর্মকর্তা ফায়েজ অবশেষে মারা গেলেন।ঘাতক ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত এনওয়াইপিডি’র পুলিশ কর্মকর্তা আদিদ ফায়েজ জীবনের সঙ্গে তিনদিন পাঞ্জা লড়ে অবশেষে আজ মঙ্গলবার ব্রুকলিনের ব্রুকডেইল হসপিটালে মৃত্যুর কাছে হার মানলেন । এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী ব্র্যান্ডি জোনসকে (৩৮) গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় আটক […]

ফেসবুক মার্কেট প্লেস থেকে গাড়ি কিনতে যেয়ে বন্দুকধারীর গুলিতে আহত পুলিশ কর্মকর্তা ফায়েজ এর মৃত্যু
২ মিনিটে পড়ুন |

ফেসবুক মার্কেট প্লেস থেকে গাড়ি কিনতে যেয়ে বন্দুকধারীর গুলিতে আহত এনওয়াইপিডির পুলিশ কর্মকর্তা ফায়েজ অবশেষে মারা গেলেন।ঘাতক

ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত এনওয়াইপিডি’র পুলিশ কর্মকর্তা আদিদ ফায়েজ জীবনের সঙ্গে তিনদিন পাঞ্জা লড়ে অবশেষে আজ মঙ্গলবার ব্রুকলিনের ব্রুকডেইল হসপিটালে মৃত্যুর কাছে হার মানলেন । এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী ব্র্যান্ডি জোনসকে (৩৮) গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় আটক করা হয়।
৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে ইস্ট নিউইয়র্কের লিন্ডেন বুলেভার্ডের কাছে রুবি স্ট্রিটে এ গোলাগুলির ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানান, ফেসবুক মার্কেট প্লেসে গাড়ি কেনার জন্য ২৬ বছর বয়সী পুলিশ কর্মকর্তা আদিদ ফায়াজ সেখানে যান। কিন্তু বিক্রেতা একটি বন্দুক বের করে তার কাছ থেকে অর্থ ডাকাতির চেষ্টা করেন।তদন্তকারীরা বলেছেন, তারা বিশ্বাস করেন না যে সন্দেহভাজন ব্যক্তি জানতেন যে ভুক্তভোগী এনওয়াইপিডির সদস্য ছিলেন। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।
সূত্র জানায়, তিনি লং আইল্যান্ডের ডিয়ার পার্কের বাসিন্দা।
দু’দিন ধরে চিরুনি তল্লাশি চালানোর পর পুলিশ গত ৬ ফেব্রুয়ারি রাতে ব্র্যান্ডি জোন্সকে নানুয়েটের ডেজ ইন থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ৭৫তম পুলিশ চত্বরে নিয়ে যায়।
তদন্তকারীরা জানিয়েছেন, ফেসবুক মার্কেটপ্লেসে পোস্ট করা হোন্ডা পাইলট বিক্রির মিথ্যা প্রলোভন দেখিয়ে গত ৪ ফেব্রুয়ারি অফ ডিউটি অফিসার আদিদ ফায়েজকে ইস্ট নিউইয়র্কে নিয়ে যান জোনস। অফিসার ফায়েজ এবং তার শ্যালক যখন উপস্থিত হন, তখন জোনস মজা করে জিজ্ঞাসা করেছিলেন যে, তাদের কাছে বন্দুক আছে কিনা। এ সময় মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা দাবি করে।
পুলিশ জানিয়েছে, ফায়েজ পালিয়ে যাবার চেষ্টা করলে সন্দেহভাজন ব্যক্তি তাকে লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি করে একটি কালো অটোতে দ্রুত গতিতে চলে যায়।
অফিসার ফায়েজের শ্যালকের গাড়ির ড্যাশ ক্যামের মাধ্যমে সন্দেহভাজনের গাড়িটি সনাক্ত করে। পুলিশ জোনসকে রকল্যান্ড কাউন্টিতে ট্র্যাক করে, যেখানে তিনি তার বান্ধবী এবং পাঁচ সন্তানের সাথে লুকিয়ে ছিলেন,সেখান থেকে গ্রেফতার করে।
সুত্র : ঠিকানা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com