কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের মুখপাত্র হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির ভেনিসে আগমনে প্রস্তুতি সভা করেছে কুমিল্লাবাসি ইতালি প্রতিনিধি কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের মুখপাত্র, কুমিল্লা সদর ৬ আসনের সংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের আগামী ৫ সেপ্টেম্বর ইতালির স্বপ্নের শহর ভেনিসে আগমন উপলক্ষে রবিবার সন্ধ্যায় ভেনিসে বসবাসরত বৃহওর কুমিল্লা প্রবাসীরা এক প্রস্তুতিমূলক আলোচনা […]
কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের মুখপাত্র হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির ভেনিসে আগমনে প্রস্তুতি সভা করেছে কুমিল্লাবাসি
ইতালি প্রতিনিধি
কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের মুখপাত্র, কুমিল্লা সদর ৬ আসনের সংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের আগামী ৫ সেপ্টেম্বর ইতালির স্বপ্নের শহর ভেনিসে আগমন উপলক্ষে রবিবার সন্ধ্যায় ভেনিসে বসবাসরত বৃহওর কুমিল্লা প্রবাসীরা এক প্রস্তুতিমূলক আলোচনা সভায় মিলিত হয়।
সভা আহ্বান করেন কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন পরিষদ ইউরোপের প্রধান সময় টেলিভিশনের ইতালি প্রতিনিধি সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী মাকসুদ রহমান। সভাপতিত্বে করেন ভেনিস প্রবাসী কুমিল্লার প্রবীণ ব্যক্তিত্ব মাহবুবুর রহমান।
ভেনিসের সফল ব্যবসায়ী নিয়ামেল চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর আব্দুল মোতালেব লিটন। উপস্থিত ছিলেন ইতালির পাদোভা সিটির কাউন্সিলর রিভিন আহাম্মদ , পাদোভা বাংলাদেশ ইসলামী কালচারাল সেন্টারের সভাপতি হুমায়ূন কবির,বিশিষ্ট ব্যবসায়ী বাচ্চু মিয়া।
সভায় আগামী ৫ সেপ্টেম্বর ভেনিসে বৃহওর কুমিল্লা প্রবাসীরা অতিথি কুমিল্লা সদরের এমপি মহোদয় আকম বাহাউদ্দিন বাহারকে সংবর্ধনা প্রদান ও তাঁর মাধ্যমে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বরাবর কুমিল্লা নামে বিভাগের দাবী গণসাক্ষর করে দূতাবাসের মাধ্যমে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী ৫ সেপ্টেম্বরের সভা সফল করতে মতবিনিময় সভায় মূল আলোচনায় অংশগ্রহণ করেন সাংবাদিক মাকসুদ রহমান, নিয়ামেল চৌধুরী, শরীফ মৃধা, আজাদ খান, নূরে আলম, ফয়সাল আহামেদ, মোকলেছ সরকার, আনিসুজ্জামান, মোঃ শামীম, কাউসার ভূঁইয়া প্রমুখ।
আলোচনা সভায় আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু মাননীয় এমপি মহোদয়ের ভেনিস, পাদোভা, রোম ও মিলান সফর এবং তাঁর সভা সমূহকে সাফল্য মন্ডিত করতে বিভিন্ন রকম আলোচনা করা হয়।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | |