Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
১২:২৮ পূর্বাহ্ণ, ৫ জুলাই ২০২২

শিক্ষা প্রতিষ্ঠান দারুল হিকমাহ একাডেমীর ১৯তম বার্ষিক পরীক্ষার ফলাফল

শিক্ষা প্রতিষ্ঠান দারুল হিকমাহ একাডেমীর ১৯তম বার্ষিক পরীক্ষার ফলাফল ইতালি প্রতিনিধি ইতালির মিলানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল হিকমাহ একাডেমীর ১৯তম বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ,ফ্যামিলী সেশন ও পুরস্কার বিতরণী ২০২২ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । গতকাল রবিবার মিলানের স্থানীয় পার্কনর্দে দারুল হিকমাহ একাডেমীর অধ্যাপক শায়েখ জুনায়েদ সোবহানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক জিয়াউল করিম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে […]

শিক্ষা প্রতিষ্ঠান দারুল হিকমাহ একাডেমীর ১৯তম বার্ষিক পরীক্ষার ফলাফল
ইতালি প্রতিনিধি
১ মিনিটে পড়ুন |

শিক্ষা প্রতিষ্ঠান দারুল হিকমাহ একাডেমীর ১৯তম বার্ষিক পরীক্ষার ফলাফল
ইতালি প্রতিনিধি

ইতালির মিলানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল হিকমাহ একাডেমীর ১৯তম বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ,ফ্যামিলী সেশন ও পুরস্কার বিতরণী ২০২২ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।

গতকাল রবিবার মিলানের স্থানীয় পার্কনর্দে দারুল হিকমাহ একাডেমীর অধ্যাপক শায়েখ জুনায়েদ সোবহানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক জিয়াউল করিম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন শিক্ষক ও অভিভাবক বৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিলান কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আনিসুর রহমান।দারুল হিকমা একাডেমির শিক্ষক ,আব্দুর মারুফ আলমগীর হোসাইন, আবু সুফিয়ান মাসুদ ,শামসুল আলম,রেজাউল করিম আজগর,জয়নাল আবদীন, জুবায়ের আহমদ সহ আরো অনেকে ।বক্তারা বলেন পাশ্চাত্যের দেশে বাঙালি পরিবেশে ইসলামের আদর্শে এইরকম ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে গড়ে উঠছে আমাদের প্রবাসী নতুন প্রজন্ম। তাই এই
প্রতিষ্ঠানগুলোকে সচল রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক হাবিল খান, ফেনী সমিতি মিলান ইতালির সভাপতি নুরুল আফসার বাবুল, বাংলাদেশ জালালাবাদ এসোসিয়েশন পিওলতেল্ল এর সভাপতি এজিএম জয়নাল , সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইতালির সভাপতি জাছিম আহমেদ, সাংবাদিক আহসান হাবিব শিমুল, মিলান বার্তার সম্পাদক সাংবাদিক নাজমুল হোসাইন সহ মিলানের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com