Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
১:১৭ অপরাহ্ণ, ২৫ মে ২০২২

ঢাকা থেকে মালটার ভিসা ইস্যুর বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত আসুদ আহমেদ

ঢাকা থেকে মালটার ভিসা ইস্যুর বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত আসুদ আহমেদ। মাল্টায় আয়োজিত এক ঈদ পুনর্মিলনী উৎসবে তিনি এ কথা বলেন। মাল্টা থেকে ইতালি ব্যূরো প্রধান শাওন আহমেদ এর রিপোর্ট মালটা এবং গ্রিসের দায়িত্বে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেছেন, বাংলাদেশি শ্রমিকদের ভিসা জটিলতার কারণে ঢাকায় ভিসা প্রদানের সম্ভাব্যতা […]

ঢাকা থেকে মালটার ভিসা ইস্যুর বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত আসুদ আহমেদ
২ মিনিটে পড়ুন |

ঢাকা থেকে মালটার ভিসা ইস্যুর বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত আসুদ আহমেদ। মাল্টায় আয়োজিত এক ঈদ পুনর্মিলনী উৎসবে তিনি এ কথা বলেন।
মাল্টা থেকে ইতালি ব্যূরো প্রধান শাওন আহমেদ এর রিপোর্ট

মালটা এবং গ্রিসের দায়িত্বে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেছেন, বাংলাদেশি শ্রমিকদের ভিসা জটিলতার কারণে ঢাকায় ভিসা প্রদানের সম্ভাব্যতা নিয়ে আলোচনা চলছে। মাল্টায় গমনেচ্ছুক বাংলাদেশীদের ভারতের দিল্লি গিয়ে ভিসা সংগ্রহ করতে হয়। কিন্তু ভারতের মাল্টা দূতাবাস দীর্ঘসূত্রতার কারণে বাংলাদেশের বিষয়টি আলোচনা করেন তিনি। রাষ্ট্রদূত মাল্টায় আয়োজিত এক ঈদ পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এই সমস্যা সমাধানের আশ্বাস দেন।
সট রাষ্ট্রদূত আসুদ আহমেদ

মাল্টায় বসবাসকারী বাংলাদেশীদের পাসপোর্ট এবং অন্যান্য সনদ প্রার্থী সহজ করতে মাল্টায় কনস্যুলেট অফিস স্থাপনের দাবি জানান প্রবাসী বাংলাদেশিরা
ভক্স পপ প্রবাসী বাংলাদেশী

তারা রাষ্ট্রদূতের কাছে একটি স্মারকলিপিও প্রদান করেন‌।
এদিকে রাষ্ট্রদূত আসুদ আহমেদ
মাল্টার পররাষ্ট্রমন্ত্রীসহ উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে বাংলাদেশের সাথে শ্রম ও বিনিময় চুক্তি সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এক বৈঠকে মিলিত হন। ওই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় একটি হলে আয়োজিত এই বর্ষবরণ ও ঈদ পুনর্মিলনী উৎসবে সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা কাউসার আমিন হাওলাদার। সবুজ মিয়া ও রাজীব দাসের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন স্থানীয় এমপি রাবেকা বুগিজ,ড. দাস, এম সিদা, স্থানীয় মেয়র মালগ্রেট বালটিচিনো এবং গ্রীস দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ খালেদ।
এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি উপহার হিসেবে তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে লন্ডন থেকে আগত বিশিষ্ট কণ্ঠশিল্পী নুরজাহান শিল্পী মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com