Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
১১:০৬ অপরাহ্ণ, ২১ ফেব্রুয়ারি ২০২২

যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো বাংলাদেশ দূতাবাস কুয়েত

প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত। দিবসটি উপলক্ষে সোমবার বেলা ৮ ঘটিকায় দূতাবাসে পতাকা উত্তোলন করে অর্ধনিমিত্ত রেখে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। তারপর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি এবং দূতাবাসের কর্মকর্তা- কর্মচারিদের ও বাংলাদেশ কমিউনিটির […]

যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো বাংলাদেশ দূতাবাস কুয়েত
২ মিনিটে পড়ুন |

প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত।

দিবসটি উপলক্ষে সোমবার বেলা ৮ ঘটিকায় দূতাবাসে পতাকা উত্তোলন করে অর্ধনিমিত্ত রেখে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
তারপর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি এবং দূতাবাসের কর্মকর্তা- কর্মচারিদের ও বাংলাদেশ কমিউনিটির কুয়েত’র নেতৃবৃন্দদের নিয়ে দূতাবাসের ভিতরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে দূতাবাসের হলরুমে কোরআন তেলাওয়াত এর মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়।

তারপর মাতৃভাষা দিবসের ইতিহাস নিয়ে প্রামান‍্যচিত্র প্রদর্শন করা হয় ।
এরপর রাষ্ট্রপতি. প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বানী পাঠ করেন পর্যায়ক্রমে –
কাউন্সিলর (শ্রম)আবুল হোসেন। প্রথম সচিব(পাসপোর্ট) ইকবাল আহমেদ। দূতালয় প্রধান(প্রথম সচিব)নিয়াজ মোর্শেদ। সোনালি ব‍্যাংক প্রতিনিধি।
এরপর ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

দিবসটি পালনে দূতাবাসে বিভিন্ন রাজনৈতিক, গণমাধ্যম কর্মি,
সামাজিক সংগঠন, পেশাজীবি সংগঠনের উপস্হিত সবাই কালোব্যাজ ধারন করেন।

রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি,  বলেছেন বাংলা ভাষা একটি সমৃদ্ধ ভাষা হিসাবে বিশ্বে সমাদৃত। এই ভাষাকে আরও এগিয়ে নিতে আমাদেরকে এই ভাষার শুদ্ধচর্চা করতে হবে।

তিনি বলেন, বাংলা ভাষা ব্যবহারের সময় আমাদেরকে সচেতন হতে হবে। শুদ্ধ উচ্চারণে কথা বলা ও শুদ্ধ বানান লেখার ওপর গুরুত্ব দিতে হবে। শুদ্ধ চর্চার মধ্য দিয়েই এই ভাষাকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
মনে রাখতে হবে আপনারা প্রবাসী যারা আছেন,আপনারাই ভিন্ন দেশীদের কাছে দেশের প্রতিনিধিত্ব করছেন, আপনাদের ব‍্যবহারই দেশের সম্মান বহে নিয়ে আসবে,কুয়েতের আইন মেনে চলবেন সবাই।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com