Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
১১:৪৭ অপরাহ্ণ, ১৭ জানুয়ারি ২০২২

সময় শেষ হয়ে যাওয়ায় মাঝপথে বিমান চালাতে অনিচ্ছা পাইলটের

সময় শেষ হয়ে যাওয়ায় মাঝপথে হঠাৎ বিমান চালাতে অনিচ্ছা প্রকাশ করলেন এক পাইলট। কোনোভাবেই তার পক্ষে বিমান চালানো সম্ভব না বলে জানান তিনি। পাইলটের এমন সিদ্ধান্তে বিপাকে পড়া যাত্রীরা বিক্ষোভ করতে থাকেন। ঘটনাটি ঘটেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি প্লেনে। রোববার পাকিস্তানের সংবাদপত্র দ্যা এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত এক খবর থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে […]

সময় শেষ হয়ে যাওয়ায় মাঝপথে  বিমান চালাতে অনিচ্ছা পাইলটের
১ মিনিটে পড়ুন |

সময় শেষ হয়ে যাওয়ায় মাঝপথে হঠাৎ বিমান চালাতে অনিচ্ছা প্রকাশ করলেন এক পাইলট। কোনোভাবেই তার পক্ষে বিমান চালানো সম্ভব না বলে জানান তিনি। পাইলটের এমন সিদ্ধান্তে বিপাকে পড়া যাত্রীরা বিক্ষোভ করতে থাকেন।

ঘটনাটি ঘটেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি প্লেনে।

রোববার পাকিস্তানের সংবাদপত্র দ্যা এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত এক খবর থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা দিয়েছিল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি প্লেন।

কিন্তু খারাপ আবহাওয়ার কারণে দাম্মামে অবতরণ করে বিমানটি। অবতরণের পর বেশ কিছু সময় কেটে যায়। এতে পাইলটের কাজের সময় শেষ হয়ে যাওয়ায় তিনি আর বিমানটি ইসলামাবাদে নিয়ে যেতে পারবেন না বলে জানিয়ে দেন।

পাইলটের এমন সিদ্ধান্তে বিরক্ত হয়ে প্রতিবাদ করতে থাকেন বিমানে থাকা যাত্রীরা। প্রতিবাদে তারা বিমান থেকে নামতে অস্বীকার করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীকে ডাকা হয়।

পিআইএর একজন মুখপাত্র জানান, নিরাপত্তার জন্য বিমান চালানোর আগে পাইলটদের যথাযথ বিশ্রাম নেওয়া প্রয়োজন। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। তবে বিমানটি রাত ১১টার মধ্যে ইসলামাবাদে নামবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com