Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
২:০৪ অপরাহ্ণ, ২৮ সেপ্টেম্বর ২০২১

আমেরিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আগমনের প্রতিবাদে ক্যালিফোর্নিয়া বিএনপি’র বিক্ষোভ

আমেরিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আগমনের প্রতিবাদে ক্যালিফোর্নিয়া বিএনপি’র বিক্ষোভ সমাবেশ ক্যালিফোর্নিয়া বিএনপির আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২8 সেপ্টেম্বর, ২০২১ইং) আমেরিকার সময় বিকাল ৫টায় ক্যালিফোর্নিয়ার সিএনএন বিল্ডিং-এর সামনে বিক্ষোভ সমাবেশ আয়োজন করেন ক্যালিফোর্নিয়া বিএনপি, যুক্তরাষ্ট্র শাখা। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন, ক্যালিফোর্নিয়া বিএনপি’র সংগ্রামী সভাপতি জনাব বদরুল আলম […]

আমেরিকায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আগমনের প্রতিবাদে ক্যালিফোর্নিয়া বিএনপি’র বিক্ষোভ
২ মিনিটে পড়ুন |

আমেরিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আগমনের প্রতিবাদে ক্যালিফোর্নিয়া বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

ক্যালিফোর্নিয়া বিএনপির আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (২8 সেপ্টেম্বর, ২০২১ইং) আমেরিকার সময় বিকাল ৫টায় ক্যালিফোর্নিয়ার সিএনএন বিল্ডিং-এর সামনে বিক্ষোভ সমাবেশ আয়োজন করেন ক্যালিফোর্নিয়া বিএনপি, যুক্তরাষ্ট্র শাখা। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন, ক্যালিফোর্নিয়া বিএনপি’র সংগ্রামী সভাপতি জনাব বদরুল আলম চৌধুরী এবং সমাবেশটি পরিচালনা করেন ক্যালিফোর্নিয়া বিএনপি, যুক্তরাষ্ট্র শাখার সংগ্রামী সাধারন সম্পাদক জনাব এম. ওয়াহিদ রহমান।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ক্যালিফোর্নিয়া বিএনপি, যুক্তরাষ্ট্র শাখার সভাপতি জনাব বদরুল আলম চৌধুরী বলেন- আজকের এই উপস্থিতি প্রমান করে বাংলাদেশের বাহিরের মানুষ এ অবৈধ প্রধানমন্ত্রীকে ঘৃনার চোখে দেখে, শ্রদ্ধার চোখে দেখে না। আজকের এ বিশাল বহর দেখে প্রমানিত হয়- বাংলাদেশের মানুষ সুষ্ঠ নির্বাচন চায়, বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেতে চায়, বাংলাদেশের মানুষ গুম খুন থেকে বাঁচতে চায় এবং উক্ত বিক্ষোভ সমাবেশ থেকে আবারও বেগম খালেদা জিয়ার নিঃস্বর্থ মুক্তির আহবান জানান জনাব বদরুল আলম চৌধুরী।

এছাড়াও বিক্ষোভ সমাবেশে বক্তৃতা রাখেন- ক্যালিফোর্নিয়া বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল বাছিত, সাবেক সভাপতি সামসুজ্জোহা বাবলু, মাহাবুবুর রহমান শাহিন, নেয়াজ মোহাইমেন, সাইফুল আন্সারী চপল, অপু সাজ্জাত, আফজাল হোসেন সিকদার, শাহাদাত হোসেন শাহিন, মার্শাল হক, আব্দুর রহিম, লিটু হোসেন, নুরুল ইসলাম, সৈয়দ নাসির উদ্দিন জেবুল, দেলোয়ার জাহান চৌধুরী, লায়েফ আহমেদ, ইলিয়াস মিয়া, লোকমান হোসেন, রেজাউল হায়দার চৌধূরী বাবু, কামাল হোসেন তরুন, আব্দুল মোতালেব, শফিউল ইসলাম পলাশ, রেজাউল করিম জামিল, তমাজ উদ্দিন চৌধুরী দুলাল, মিজানুর রহমান জামশেদ, শাহেদ আহমেদ-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। দলের অন্যান্য নেতাকর্মীসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ এ বিক্ষোভ সমাবেশে যোগদান করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com