Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
১১:৫১ অপরাহ্ণ, ৭ জুলাই ২০২১

ইউকে তে হাজীপুরবাসীর সমুদ্র সৈকত ভ্রমন

সমুদ্র সৈকত ভ্রমনে মানুষকে গভীর ভাবাবেগ সৃষ্টি করে ।সমুদ্র তার নান্দনিক সৌন্দর্য দিয়ে মানুষের মনকে সব সংকীর্ণতা ও কুসংস্কার থেকে পরিশুদ্ধ করে কর্মক্লান্ত হৃদয়ে প্রশান্তি এনে দেয়। সমুদ্র মানুষকে উদারতা, কোমলতা ও প্রকৃতির প্রতি ভালোবাসার শিক্ষা দেয়।সেই শিক্ষা থেকেই কুলাউড়া উপজেলার ১০ নং হাজীপুর ইউনিয়নের তরুনরা যারা যুক্তরাজ্য বসবাস করছেন । তারা সেখানে ঐক্যবদ্ধভাবে থাকার […]

ইউকে তে হাজীপুরবাসীর সমুদ্র সৈকত ভ্রমন
নিজস্ব প্রতিনিধি
১ মিনিটে পড়ুন |

সমুদ্র সৈকত ভ্রমনে মানুষকে গভীর ভাবাবেগ সৃষ্টি করে ।সমুদ্র তার নান্দনিক সৌন্দর্য দিয়ে মানুষের মনকে সব সংকীর্ণতা ও কুসংস্কার থেকে পরিশুদ্ধ করে কর্মক্লান্ত হৃদয়ে প্রশান্তি এনে দেয়। সমুদ্র মানুষকে উদারতা, কোমলতা ও প্রকৃতির প্রতি ভালোবাসার শিক্ষা দেয়।সেই শিক্ষা থেকেই কুলাউড়া উপজেলার ১০ নং হাজীপুর ইউনিয়নের তরুনরা যারা যুক্তরাজ্য বসবাস করছেন । তারা সেখানে ঐক্যবদ্ধভাবে থাকার প্রয়াসে প্রতিষ্ঠিত করেছেন
“১০ নং হাজীপুর ইউনিয়ন এসোসিয়েশন ইউকে” সেই সংগঠনের উদ্যোগে ইউকে গতকাল ৬ জুলাই মঙ্গলবার সমুদ্র সৈকত ভ্রমণ উপলক্ষে (পিকনিক) বিদেশের মাটিতে – হাজীপুর বাসীর মিলন মেলায় পরিণত হয়েছে ।
সংগঠনের সভাপতি আব্দুল করিম উবায়েদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি এএসএম রায়হান বকস্ এর পরিচালনায় ভ্রমন শেষে এক সভা অনুষ্টিত হয় এতে বক্তব্য রাখেন – মিজানুর রহমান ইসলাম, রুহুল মুরসালিন আসাদুর রাজা সুমন, সিনাজ আলী লিটন,তাজুল ইসলাম পায়েল ,মো সুমন আলী , মিজা মামুন বেগ , মির্জা ইমরান বেগ , মওলানা হোসাইন আহমেদ, সহ আর অনেকে। দীর্ঘদিন পর একে অন্যের সাথে দেখা হবার পরে এক আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয । এছাড়াও খুব শীঘ্রই সেলাই মেশিন বিতরণ এর জন্য উক্ত সভায় সিদ্ধান্ত নেয়া হয এবং মেডিকেল ক্যাম্প করার পরিকল্পনা নেয়া হয় । পরিশেষে সভাপতি ও সাধারণ সম্পাদক সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্ত ঘোষণা করা হয় ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com