Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
৯:১১ অপরাহ্ণ, ১২ ডিসেম্বর ২০২০

সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিবের শোক প্রকাশ

বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব। এক শোক বার্তায় বলেন পরিবারের মতো মধ্যপ্রাচ্য ও সৌদিআরব বিএনপির নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত।বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দর্শন, নীতি ও আদর্শকে প্রতিষ্ঠা এবং বেলজিয়াম তথা ইউরোপ […]

সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিবের শোক প্রকাশ
১ মিনিটে পড়ুন |

বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব। এক শোক বার্তায় বলেন পরিবারের মতো মধ্যপ্রাচ্য ও সৌদিআরব বিএনপির নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত।বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দর্শন, নীতি ও আদর্শকে প্রতিষ্ঠা এবং বেলজিয়াম তথা ইউরোপ বিএনপিকে একটি শক্তিশালী সংগঠনে পরিনত করতে মরহুম আহমেদ সাজা যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।তার বিদায়ে প্রবাস রাজনীতি কাঁদছে মাতৃভূমি বাংলাদেশের প্রতি তার ছিল অমিত ভালোবাসা। জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত প্রাণ ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের অগ্রসৈনিক রাজনৈতিক জীবনে আহমেদ সাজা ছিলেন বিএনপির এক অতন্দ্র প্রহরী। বহু আন্দোলন সংগ্রামের অকুতোভয় এক জিয়ার সৈনিক।মরহুম সাজার মৃত্যুতে বেলজিয়াম সহ বিএনপি পরিবার একজন অকুতোভয় জাতীয়তাবাদী নেতাকে হারালো।আগামী দিনের আন্দোলন সংগ্রামে জিয়া পরিবার তাকে মিস করবে।আহমেদ সাজা বেচে থাকবেন আমাদের আন্দোলন সংগ্রামে চির সঙ্গী হয়ে।

শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com