Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
১:২৯ অপরাহ্ণ, ২৩ আগস্ট ২০২০

সৌদি আরবে মাছ ধরতে গিয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জের ২ ভাইয়ের মৃত্যুং

সৌদি আরবে সাগরে মাছ ধরার ট্রলার ডুবে সিলেটের ফেঞ্চুগঞ্জের আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সিলেটের ফেঞ্চুগঞ্জের ছত্তিশ গ্রামের ইরফান আলীর ছেলে মোহাম্মদ অসিম (৪২) ও উসমান আহমদ (৩৩)। তাদের মধ্যে উসমানের লাশ সৌদি আরবের নৌ-পুলিশ উদ্ধার করলেও অসিমের লাশ এখনও উদ্ধার করা যায়নি। জানা গেছে, গত শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টায় সৌদি আরবের […]

সৌদি আরবে মাছ ধরতে গিয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জের ২ ভাইয়ের মৃত্যুং
সৌদিআরব প্রতিনিধি
১ মিনিটে পড়ুন |

সৌদি আরবে সাগরে মাছ ধরার ট্রলার ডুবে সিলেটের ফেঞ্চুগঞ্জের আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- সিলেটের ফেঞ্চুগঞ্জের ছত্তিশ গ্রামের ইরফান আলীর ছেলে মোহাম্মদ অসিম (৪২) ও উসমান আহমদ (৩৩)। তাদের মধ্যে উসমানের লাশ সৌদি আরবের নৌ-পুলিশ উদ্ধার করলেও অসিমের লাশ এখনও উদ্ধার করা যায়নি।

জানা গেছে, গত শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টায় সৌদি আরবের গম্বুজ শহরের নিজ বাসা থেকে মাছ ধরতে ট্রলার নিয়ে আল লেছব শহরের সাগরে যান অসিম ও উসমান। ওইদিন বিকেলে অন্য ট্রলারের লোকজন বাসায় ফিরে আসলেও অসিম ও উসমান ফিরে আসেননি। তাদের বড়ভাই জসিম মিয়া সাগরের তীরে গিয়ে তাদের খুঁজতে থাকেন। কোনো খোঁজখবর না পেয়ে বিষয়টি পুলিশকে জানান তিনি।

শনিবার সৌদি আরব সময় সকালে সাগর থেকে উসমানের লাশ উদ্ধার করে দেশটির নৌ-পুলিশ। রবিবার সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছেন অসিম।

সৌদি আরবে থাকা নিহতদের বড়ভাই জসিম মিয়ার বরাত দিয়ে ছত্তিশ গ্রামের বাসিন্দা নিহতদের চাচাতো ভাই সাহিল আহমদ বলেন, সাগরের উত্তাল ঢেউয়ে মাছ ধরার ট্রলারডুবিতে নিহত হয়েছেন অসিম ও উসমান। উসমানের লাশ উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে। অসিম এখনও নিখোঁজ রয়েছেন। তাদের মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com