Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
১:৫৩ পূর্বাহ্ণ, ১৮ আগস্ট ২০২০

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছে ইতালি আওয়ামীলীগ তরিনো শাখা

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছে ইতালি আওয়ামীলীগ তরিনো শাখা ইতালি প্রতিনিধি ইতালির তরিনোতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা করেছে ইতালী আওয়ামীলীগ তরিনো শাখা।রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে তরিনো আওয়ামীলীগের সভাপতি সোহরাব সর্দার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রেজাউল করিম মিন্টু […]

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছে ইতালি আওয়ামীলীগ তরিনো শাখা
ইতালী প্রতিনিধি
২ মিনিটে পড়ুন |

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছে ইতালি আওয়ামীলীগ তরিনো শাখা
ইতালি প্রতিনিধি

ইতালির তরিনোতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা করেছে ইতালী আওয়ামীলীগ তরিনো শাখা।রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে তরিনো আওয়ামীলীগের সভাপতি সোহরাব সর্দার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রেজাউল করিম মিন্টু ও প্রচার সম্পাদক ইব্রাহিম সিকদার এর পরিচালনায় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান কনস্যুলেট এর কনসাল জেনারেল ইকবাল আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম দেওয়ান,লোম্বার্দিয়া আওয়ামীলীগের সদস্য আকরাম হোসেন,যুগ্ম সম্পাদক তুহিন মাহমুদ,প্রচার সম্পাদক মামুন হাওলাদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তরিনো আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ পেদা,মুক্তিযোদ্ধা লিয়াকত মুন্সী,সহ সভাপতি লিটন মুন্সী,যুগ্ম সম্পাদক আবু মুসা চৌধুরী যুগ্ম সম্পাদক বাদল সর্দার,সাংগঠনিক সম্পাদক সোহেল মোল্লা,তরিনো শরীয়তপুর সমিতির সভাপতি রিপন চৌকিদার,সাধারণ সম্পাদক বাদল হাওলাদার সহ তরিনো আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধূঁর শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘা তকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা ও মুক্তির প্রতীক। তিনি বাংলার মাটি ও মানুষের পরম আত্মীয়, শত বছরের ঘোর নিশীথিনীর তিমির বিদারী অরুণ, ইতিহাসের বিস্ময়কর নেতৃত্বের কালজয়ী স্রষ্টা, বাংলার ইতিহাসের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। বাঙালি জাতির পিতা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। উন্নত সমৃদ্ধ ‘সোনার বাংলা’র স্বপ্ন সারথি।
আলোচনা শেষে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এবং ১৫ ই আগষ্ট শাহাদত বরণকারী সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com