Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
৯:৪৩ অপরাহ্ণ, ১৬ আগস্ট ২০২০

ফ্লোরিডায় টাম্পা শহরে বিনা মেঘে বজ্রপাত

আকাশ জুড়ে কালো মেঘের উপস্থিতিতে বজ্রপাত আমরা সবাই দেখেছি। বাস্তবে কখনো বিনা মেঘে বজ্রপাত হয়তো দেখা হয়নি কারো। এমনই এক দৃশ্য ক্যামেরাবন্দি হলো। যাতে দেখা গেছে, পরিষ্কার আকাশ থেকে নেমে আসছে বিদ্যুতের ঝলক। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, আকাশ মোটের উপর পরিষ্কার, শরৎের কিছু মেঘ রয়েছে। সাদা মেঘের বাইরে […]

দেশ দিগন্ত ডেক্স:
১ মিনিটে পড়ুন |

আকাশ জুড়ে কালো মেঘের উপস্থিতিতে বজ্রপাত আমরা সবাই দেখেছি। বাস্তবে কখনো বিনা মেঘে বজ্রপাত হয়তো দেখা হয়নি কারো। এমনই এক দৃশ্য ক্যামেরাবন্দি হলো। যাতে দেখা গেছে, পরিষ্কার আকাশ থেকে নেমে আসছে বিদ্যুতের ঝলক। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা গেছে, আকাশ মোটের উপর পরিষ্কার, শরৎের কিছু মেঘ রয়েছে। সাদা মেঘের বাইরে বাকি আকাশটাই একদম নীল, রীতিমতো রৌদ্রোজ্জ্বল। এমন আকাশ থেকে বজ্রপাত হতে দেখা গেছে বলে খুব একটা শোনা যায়নি। আর ক্যামেরায় ধরা পড়া তো ভিন্ন কথা। কিন্তু এমনই আকাশ থেকে হঠাৎ বিদ্যুতের ঝলক নেমে আসে। সামনের একটি তাল গাছে তা আঘাত করে। আর তাতে তাল গাছের একটি পাতাও ভেঙে ঝুলে পড়ে।

একটি গাড়ির ড্যাশবোর্ডে লাগানো ক্যামেরায় ধরা পড়েছে ঘটনাটি। একটি ইউটিউব চ্যানেলে ১২ আগস্ট ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটি আপলোড হওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়। চার দিনে ভিডিওটি প্রায় সাড়ে ১৭ হাজার বার দেখা হয়েছে।

ভিডিওটি ফ্লোরিডায় টাম্পা শহরে জোনাথন মুর নামে এক ব্যক্তির দ্বারা রেকর্ড করা হয়। পরে সেটি ইউটিউবে স্টোরিফুল রাইটস ম্যানেজমেন্ট নামে এক চ্যানেলে আপলোড করা হয়।#

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com