Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
১১:৩০ পূর্বাহ্ণ, ১০ আগস্ট ২০২০

চ্যাম্পিয়নসলিগের সেমির পথে কে কার মুখোমুখি

করোনা মহামারীর সময়ে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথমবারের মত ফরম্যাট পরিবর্তন করেছে উয়েফা। এবার বিশ্বকাপের আদলে হবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। সময় বাঁচাতে এছাড়া উপায়ও নেই। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা মাত্র ১২ দিনে শেষ করতে চায় মাঠের লড়াই। একই শহরে সবগুলো দল রেখে টুর্নামেন্টটি শেষ করতে চাচ্ছেন আয়োজকরা। এ কারণে পর্তুগালের লিসবনকেই বেছে […]

চ্যাম্পিয়নসলিগের সেমির পথে কে কার মুখোমুখি
ক্রীড়া ডেস্ক
১ মিনিটে পড়ুন |

করোনা মহামারীর সময়ে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথমবারের মত ফরম্যাট পরিবর্তন করেছে উয়েফা। এবার বিশ্বকাপের আদলে হবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। সময় বাঁচাতে এছাড়া উপায়ও নেই।

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা মাত্র ১২ দিনে শেষ করতে চায় মাঠের লড়াই। একই শহরে সবগুলো দল রেখে টুর্নামেন্টটি শেষ করতে চাচ্ছেন আয়োজকরা। এ কারণে পর্তুগালের লিসবনকেই বেছে নিয়েছেন তারা। যেখানে করোনা সংক্রমণ ইউরোপের অন্য শহরের তুলনায় কিছুটা কম।

এ অবস্থায় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনালের ড্র ও সূচি তৈরি করে ফেলেছে উয়েফা। বিশ্বকাপের মতো শেষ আট থেকে শুধু এক লেগের খেলা হবে। মানে নকআউট। ফিরতি লেগের ম্যাচ হচ্ছে না।

কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো শুরু ১২ আগস্ট থেকে। প্রথম দিন পিএসজি’র প্রতিপক্ষ আটালান্টা। ১৩ আগস্ট আরবি লেইপজিগের মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৪ আগস্ট বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ দ্বৈরথ। শেষ আটের শেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ফরাসি ক্লাব অলিম্পিক লিঁও। ১৮ ও ১৯ আগস্ট দুই সেমিফাইনাল ম্যাচ । ২৩ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল।

শেষ আটের সূচি : তারিখ ক্লাব ভেন্যু

১২ আগস্ট আটালান্টা-পিএসজি এস্টাডিও ডা লুজ

১৩ আগস্ট লেইপজিগ-অ্যাটলেটিকো এস্টাডিও হোসে আলভ্যালাদ

১৪ আগস্ট বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ এস্টাডিও ডা লুজ

১৫ আগস্ট ম্যানচেস্টার সিটি-অলিম্পিক লিঁও এস্টাডিও হোসে আলভ্যালাদ

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com