Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
১২:০১ পূর্বাহ্ণ, ২৯ জুলাই ২০২০

শফিউল বারী বাবুর মৃত্যুতে ক্যালিফোর্নিয়া বিএনরি সভাপতি শিবলুর শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম শিবলু । শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। এক শোক বার্তায় বদরুল আলম চৌধুরী শিবলু বলেন, ছাত্রদলের সোনালী অর্জন শফিউল বারী বাবুর অকাল মৃত্যুতে আমরা শহীদ […]

শফিউল বারী বাবুর মৃত্যুতে ক্যালিফোর্নিয়া বিএনরি সভাপতি শিবলুর শোক
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম শিবলু ।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় বদরুল আলম চৌধুরী শিবলু বলেন, ছাত্রদলের সোনালী অর্জন শফিউল বারী বাবুর অকাল মৃত্যুতে আমরা শহীদ জিয়ার আদর্শের পরীক্ষিত সৈনিককে হারালাম। যা সহজে পুরন হবার নয়। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শফিউল বারী বাবু ছিলেন কারা নির্যাতিত মজলুম জিয়ার সৈনিক। আল্লাহ মরহুম শফিউল বারী বাবুকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দান করুন ও শফিউল বারী বাবুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ফুসফুসের জটিলতায় মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৪টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রচণ্ড শ্বাসকষ্ট থাকায় সোমবার দুপুরে বাবুকে প্রথমে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত দেড়টায় তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

শফিউল বারী বাবু জাতীয়বাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com