Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
১১:৩২ পূর্বাহ্ণ, ২৩ জুলাই ২০২০

মিসরের কায়রোর হোটেলে বাংলাদেশি নারীর লাশ

নিউইয়র্ক ও নিউজার্সির পরিচিত মুখ, বিউটি এক্সপার্ট ও বাংলাদেশি-আমেরিকান বংশোদ্ভূত ফাতেমা খান খুকির (৪৪) লাশ মিসরের কায়রোর একটি হোটেল থেকে উদ্ধার করেছে সে দেশের পুলিশ। সাত দিন আগে ফাতেমা ব্যক্তিগত ভ্রমণে কায়রো গিয়েছিলেন। ২১ জুলাই নিজ হোটেল কক্ষে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ফাতেমাকে হত্যা করা হয়েছে। কায়রোর আমেরিকান […]

মিসরের কায়রোর হোটেলে বাংলাদেশি নারীর লাশ
অনলাইন ডেস্ক
১ মিনিটে পড়ুন |

নিউইয়র্ক ও নিউজার্সির পরিচিত মুখ, বিউটি এক্সপার্ট ও বাংলাদেশি-আমেরিকান বংশোদ্ভূত ফাতেমা খান খুকির (৪৪) লাশ মিসরের কায়রোর একটি হোটেল থেকে উদ্ধার করেছে সে দেশের পুলিশ। সাত দিন আগে ফাতেমা ব্যক্তিগত ভ্রমণে কায়রো গিয়েছিলেন। ২১ জুলাই নিজ হোটেল কক্ষে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ফাতেমাকে হত্যা করা হয়েছে।

কায়রোর আমেরিকান দূতাবাস বাংলাদেশে ফাতেমার বোনকে টেলিফোনে এই মৃত্যুর খবর জানিয়েছে। তবে কীভাবে নিজ হোটেল কক্ষে ফাতেমার মৃত্যু হলো, এ ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ফাতেমার এক নিকটাত্মীয় এই প্রতিবেদককে জানান, কায়রোর পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। লাশের ময়নাতদন্তের পর ঘটনার বিস্তারিত জানাবে।

ফাতেমা খানের বান্ধবী নিউইয়র্কের বাংলা টিভির উপস্থাপিকা শারমিনা সিরাজ প্রথম আলো উত্তর আমেরিকাকে বলেন, ‘আমিও খবরটি পেয়েছি। কোনোভাবেই বিষয়টি মেনে নিতে পারছি না। খুকি কেন মিসর গিয়েছিলেন, কারও সঙ্গে গিয়েছিলেন কি না, কিংবা কারও সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কি না—এমন কোনো কিছুই আমরা জানি না। যতটুকু জানতে পেরেছি, তিনি প্লাস্টিক সার্জারির একটি কাজে মিসর গিয়েছেন। আমি তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছি।’

শারমিনা আরও বলেন, পরিবার প্রথমে খুকির মরদেহ মিসর থেকে বাংলাদেশে নেওয়ার কথা বলছিল। কিন্তু ফাতেমা খান খুকি যেহেতু আমেরিকার নাগরিক, তাই তদন্তের স্বার্থে মরদেহ এখানেই আসবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com