দেশ বরন্য, খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর, প্রফেসর ডঃ এমাজ উদ্দিন আহমেদ অদ্য সকালে ঢাকার ল্যাব এইড হসপিটালে চিকিৎসাধীন অবস্হায় ইন্তেকাল করেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। রাষ্ট্র ও জাতীর অবিভাবক প্রফেসর ড,এমাজ উদ্দিন আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী । শোকবার্তায় বলেন মরহুম […]
দেশ বরন্য, খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর, প্রফেসর ডঃ এমাজ উদ্দিন আহমেদ অদ্য সকালে ঢাকার ল্যাব এইড হসপিটালে চিকিৎসাধীন অবস্হায় ইন্তেকাল করেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। রাষ্ট্র ও জাতীর অবিভাবক প্রফেসর ড,এমাজ উদ্দিন আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী ।
শোকবার্তায় বলেন মরহুম ড. এমাজউদ্দীন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাকালে অসংখ্য ছাত্রছাত্রীকে সুশিক্ষিত হিসেবে গড়ে তুলেছিলেন, যাঁরা আজ জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত। একজন বিদ্বান শিক্ষক হিসেবে তিনি জ্ঞানের যে আলো বিস্তার করেছিলেন, সেটি তাঁর ছাত্রছাত্রীদের কাছে অমলিন হয়ে থাকবে। রাষ্ট্রবিজ্ঞানে তিনি ছিলেন একজন উঁচু মানের গবেষক। তাঁর গবেষণা রাষ্ট্রবিজ্ঞানের পরিধি বিস্তৃত করেছিল এবং সে জন্য তিনি দেশে-বিদেশেও সমাদৃত ছিলেন। রাষ্ট্রবিজ্ঞান চর্চায় দেশের প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে তিনি ছিলেন অগ্রগণ্য। বর্তমানে বাংলাদেশে রাজনীতির সংকটকালে তাঁর চিন্তা ও পরামর্শ খুবই অপরিহার্য ছিল। তাঁর মৃত্যুতে দেশ একজন চিন্তাশীল বিদ্ব্যৎজনকে হারাল। তাঁর মতো একজন গুণী শিক্ষাবিদের এ মুহূর্তে পৃথিবী থেকে চলে যাওয়ায় যে গভীর শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।
বদরুল আলম চৌধুরী আরো বলেন -প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদের মৃত্যুতে শোকাহত দেশবাসী, অসংখ্য গুণগ্রাহী ও তাঁর অগণিত ছাত্রছাত্রীর মতো আমিও গভীরভাবে বেদনাহত। দেশের মহাসংকটময় দুর্দিনে তাঁর মতো একজন চিন্তাশীল ও জ্ঞানী মানুষের ইহধাম ত্যাগে আমি তাঁর শোকার্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। দেশের ক্রান্তিকালে তিনি জাতির বিবেক হিসেবে কাজ করতেন।’
মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহ’র নিকট মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||