ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি রাষ্ট্র বিজ্ঞানী অধ্যাপক ডঃ এমাজ উদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, মধ্যেপ্রাচ্য বিএনপির সাংগঠনিক সমন্বয়ক, সৌদিআরব বিএনপির সভাপতি আলহাজ্জ আহমেদ আলী মুকিব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি শুক্রবার (১৭ জুলাই) এক শোক বার্তায় বলেন, মরহুম এমাজউদ্দীন আহমেদ ছিলেন ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক। তিনি ছিলেন আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী,দেশ বরেণ্য […]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি রাষ্ট্র বিজ্ঞানী অধ্যাপক ডঃ এমাজ উদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, মধ্যেপ্রাচ্য বিএনপির সাংগঠনিক সমন্বয়ক, সৌদিআরব বিএনপির সভাপতি আলহাজ্জ আহমেদ আলী মুকিব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি শুক্রবার (১৭ জুলাই) এক শোক বার্তায় বলেন, মরহুম এমাজউদ্দীন আহমেদ ছিলেন ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক। তিনি ছিলেন
আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী,দেশ বরেণ্য বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকল গণতান্ত্রিক আন্দোলনে তিনি যুক্ত ছিলেন।
ওয়ান ইলেভেনের কঠিন সময়ে তিনি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সোচ্চার ভূমিকা পালন করেন। তার এই মহাপ্রয়াণে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। বর্তমান রাজনৈতিক সংকট ও মহামারীর মধ্যে উনার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত কষ্টের।
উনার মৃত্যুতে দেশ একজন অবিভাবককে হারলো।
আলহাজ্জ আহমেদ আলী মুকিব আরো বলেন -প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদের মৃত্যুতে শোকাহত দেশবাসী, অসংখ্য গুণগ্রাহী ও তাঁর অগণিত ছাত্রছাত্রীর মতো আমিও গভীরভাবে বেদনাহত। দেশের মহাসংকটময় দুর্দিনে তাঁর মতো একজন চিন্তাশীল ও জ্ঞানী মানুষের ইহধাম ত্যাগে আমি তাঁর শোকার্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। দেশের ক্রান্তিকালে তিনি জাতির বিবেক হিসেবে কাজ করতেন।’
মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহ’র নিকট মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||