Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
১১:০৫ পূর্বাহ্ণ, ১৫ জুলাই ২০২০

স্প্রে না করায়,বিমান কে এক কোটি এক লাখ টাকা জরিমানা করেছে সৌদি আরব

উড়োজাহাজে স্প্রে না করায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে সাড়ে ৪ লাখ রিয়াল জরিমানা করেছে সৌদি আরব। যার পরিমাণ প্রায় এক কোটি এক লাখ টাকা। বিমানের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বলছে, ঘটনাটি ২০১৭ সালের। সম্প্রতি জরিমানার সিদ্ধান্ত এসেছে। পুরো বিষয়টি নতুন করে খতিয়ে দেখতে বিমান অভ্যন্তরীণভাবে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। পরিচালক প্রশাসন জিয়াউদ্দিন আহমেদ স্বাক্ষরিত […]

স্প্রে না করায়,বিমান কে এক কোটি এক লাখ টাকা জরিমানা করেছে সৌদি আরব
দেশদিগন্ত ডেস্ক
১ মিনিটে পড়ুন |

উড়োজাহাজে স্প্রে না করায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে সাড়ে ৪ লাখ রিয়াল জরিমানা করেছে সৌদি আরব। যার পরিমাণ প্রায় এক কোটি এক লাখ টাকা। বিমানের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বলছে, ঘটনাটি ২০১৭ সালের। সম্প্রতি জরিমানার সিদ্ধান্ত এসেছে। পুরো বিষয়টি নতুন করে খতিয়ে দেখতে বিমান অভ্যন্তরীণভাবে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

পরিচালক প্রশাসন জিয়াউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিমানের ব্যবস্থাপক গ্রাউন্ড সার্ভিস (এয়ারপোর্টে সার্ভিসেস) মো. গোলাম সারওয়ারকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটিকে ৩০শে জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটিকে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা এবং এ ধরনের ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, সেজন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করতেও বলা হয়েছে।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com