Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
৩:৩৮ পূর্বাহ্ণ, ১৫ জুলাই ২০২০

ইতালির ভেনিসে ভেনিস বাংলা স্কুল ১২ তম ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

ইতালির ভেনিসে ভেনিস বাংলা স্কুল ১২ তম ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ইতালি প্রতিনিধি প্রবাসের মাঠিতে শতব্যস্ততার পরেও এই প্রজন্মের ছেলেদেরকে ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ করে সামাজিক ভাবে যেন উৎফুল্ল এবং জাগ্রত রাখতে প্রতিবছরের ন্যায় এই বছর ও ভেনিস বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ শুভ সূচনা করা হয়েছে ভেনিসের কাম্পেল্লা মাঠে। রবিবার ইতালির ভেনিস মনফলকনে পাদোভা সহ বিভিন্ন […]

ইতালির ভেনিসে ভেনিস বাংলা স্কুল ১২ তম  ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন
ইতালী প্রতিনিধি
২ মিনিটে পড়ুন |

ইতালির ভেনিসে ভেনিস বাংলা স্কুল ১২ তম ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন
ইতালি প্রতিনিধি
প্রবাসের মাঠিতে শতব্যস্ততার পরেও এই প্রজন্মের ছেলেদেরকে ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ করে সামাজিক ভাবে যেন উৎফুল্ল এবং জাগ্রত রাখতে প্রতিবছরের ন্যায় এই বছর ও ভেনিস বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ শুভ সূচনা করা হয়েছে ভেনিসের কাম্পেল্লা মাঠে। রবিবার ইতালির ভেনিস মনফলকনে পাদোভা সহ বিভিন্ন শহর থেকে ২০ টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ভেনিসের সংসদ সদস্য নিকোলা পেলিক্যানি।
ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ভেনিসের সকল রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এবং এই টুর্নামেন্টের সফলতা কামনা করেন।
উদ্বোধনী দিনে আটটি দলের অংশগ্রহণে চারটি খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় ডিবিএম ( দুর্বার বন্ধু মহল ) এবং শরীয়তপুর ক্রিকেট ক্লাব অংশগ্রহণ করেন। কিন্তু খেলার শেষ পর্যায় দুই দলের খেলোয়াড়দের মধ্যে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে কিছুটা বাক বিতন্ডা হলে খেলা পরিচালনা কমিটি খেলার ফলাফল স্থগিত ঘোষণা করেন।
প্রথম রাউন্ডের দিনের দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করেন এল.সি.সি লক্ষ্মীপুর(০১) বনাম সবুজবাংলা পাদোভা সবুজবাংলা প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নির্ধারিত ১২ ওভার খেলে পাঁচ উইকেট হারিয়ে মাত্র ৫১ রান সংগ্রহ করেন। জবাবে এল সি.সি ব্যাট করতে নেমে খুব সহজেই ৩৫ বল হাতে রেখে ৮ উইকেটের বিনিময়ে জয় লাভ করে।( ম্যান অব দ্য ম্যাচ হন
((সাজু এল.সি.সি)
দিনের তৃতীয় খেলায় অংশগ্রহণ করেন
বার ইসতেল্লা একাদশ বনাম গ্রীন সিলেট ক্রিকেট ক্লাব। গ্রীন সিলেট টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নির্ধারিত ১২ ওভার খেলে ৮০ রান সংগ্রহ করে জবাবে
বার ইসতেল্লা ৮ বল হাতে রেখে ৫ উইকেটে জয়লাভ করেন। ম্যান অব দ্য ম্যাচ হন বার ইসতেল্লা দলের।((পাভেল. বার ইসতেল্লা))
দিনে চতুর্থ খেলায় মুখোমুখি হন ভেনিস ক্রিকেট ক্লাব বনাম এল.সি.সি লক্ষ্মীপুর। ভেনিস ক্লাব টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ভেনিস ক্লাব ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং ব্যর্থতা. আর কাটিয়ে উঠতে পারেনি সবকটি উইকেট হারিয়ে মাত্র ৭৭ রানে অল আউট হয়ে যায় ৭৭ রানের টার্গেটে এল সি.সি ব্যাট করতে নেমে খুব সহজেই ৯ উইকেট এবং ৮ বল হাতে রেখে জয়লাভ করেন। ম্যান অফ দ্যা ম্যাচ হন(জোবায়ের-এল.সি.সি)
দিনের চারটি খেলা আম্পায়ারের দায়িত্বে ছিলেন। মোঃ নুরে আলম ভূঁইয়া ও শাহ-পরান
স্কোর বোর্ডে দায়িত্বে ছিলেন আফাই আলী এবং আওলাদ হোসেন অন্তূ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com