Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
৩:১৬ পূর্বাহ্ণ, ১৫ জুলাই ২০২০

বিএনপির সাবেক সহ সভাপতি শাহজাহান সিরাজের মৃত্যুতে বদরুল আলম চৌধুরী শোক

স্বাধীনতার ইশতেহার পাঠক ও বিএনপির সাবেক সহসভাপতি শাহজাহান সিরাজের মৃত্যুতে শোক ও গভীর সমবেদনা জানিয়েছেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী । এক শোক বার্তায় তিনি শাহজাহান সিরাজের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস […]

বিএনপির সাবেক সহ সভাপতি শাহজাহান সিরাজের মৃত্যুতে বদরুল আলম চৌধুরী শোক
ক্যালিফোর্নিয়া প্রতিনিধি
১ মিনিটে পড়ুন |

স্বাধীনতার ইশতেহার পাঠক ও বিএনপির সাবেক সহসভাপতি শাহজাহান সিরাজের মৃত্যুতে শোক ও গভীর সমবেদনা জানিয়েছেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী ।
এক শোক বার্তায় তিনি শাহজাহান সিরাজের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন রাজনৈতিক নেতা শাহজাহান সিরাজ (৭৭), (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শোকবার্তায় বদরুল আলম চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শাহজাহান সিরাজ ছিলেন দেশের একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব। স্বাধিকার, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতা উত্তর গণতন্ত্র পুনরুজ্জীবনের আন্দোলনে তার ঐতিহাসিক ভূমিকা জাতি চিরদিন স্মরণ রাখবে। জাতীয় মুক্তির সংগ্রামে কঠিন পরিস্থিতির মোকাবিলায় তার সাহসী ভূমিকা এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে দেশবাসীর কাছে। তার প্রস্থান এই ক্রান্তিকালে দেশে গভীর রাজনৈতিক শূন্যতার সৃষ্টি করলো।
দেশের এই দুর্দিনে উনার মতো একজন অভিজ্ঞ ও আদর্শনিষ্ঠ রাজনীতিবিদের পৃথিবী থেকে চিরবিদায়ে আমি গভীরভাবে শোকাহত হয়েছি।
বিশিষ্ট রাজনীতিবিদ শাহজাহান সিরাজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন,এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com