অনলাইন ডেস্ক : চট্টগ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ফিলিপাইনের এক নাগরিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়ার গত ১৭ দিনেও এর ফল জানতে পারেননি তিনি। করোনা প্রাদুর্ভাবের পর চট্টগ্রামে তিনিই প্রথম বিদেশি নাগরিক, যিনি করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন। মৃত […]
অনলাইন ডেস্ক : চট্টগ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ফিলিপাইনের এক নাগরিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়ার গত ১৭ দিনেও এর ফল জানতে পারেননি তিনি।
করোনা প্রাদুর্ভাবের পর চট্টগ্রামে তিনিই প্রথম বিদেশি নাগরিক, যিনি করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন। মৃত ফিলিপাইনের নাগরিকের নাম রুয়েল এসত্রেলে কাতান (৫০)। তিনি চট্টগ্রাম বন্দরে একটি বেসরকারি অপারেটর প্রতিষ্ঠানের শিপ প্ল্যানার পদে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘করোনা উপসর্গ নিয়ে গত ১৬ দিন ধরে ফিলিপাইনের একজন নাগরিক আমাদের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনা পরীক্ষার জন্য ওনার নমুনা নেওয়া হয়েছিল। নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তবে রেজাল্ট এখনো আসেনি। তবে এরই মধ্যে গতকাল রাতে তার মৃত্যু হয়।’
জানা গেছে, রুয়েল এসত্রেলে কাতান চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কনটেইনার ওঠানামায় নিয়োজিত বেসরকারি একটি অপারেটর প্রতিষ্ঠানের শিপ প্ল্যানার পদে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম নগরের হালিশহর হাউজিং এলাকায় থাকতেন। তার পরিবার ফিলিপাইনে বসবাস করেন।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||