Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

জাতীয়
৬:৫২ অপরাহ্ণ, ৩০ মার্চ ২০২০

বাড়ি বাড়ি ত্রাণ পৌছে দিচ্ছেন কুলাউড়ার ইউএনও

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকার দুঃস্থ মানুষের মধ্যে সরকারিভাবে বরাদ্দকৃত শুকনো খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের আওতায় সোমবার (৩০ মার্চ) মৌলভীবাজার জেলা প্রশাসন থেকে আরও সহস্রাধিক পরিবারের জন্য চাল ও নগদ টাকা বরাদ্ধ করা হয়েছে বলে মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। মৌলভীবাজার জেলা প্রশাসন থেকে করোনা পরিস্থিতি মোকাবেলায় কুলাউড়া উপজেলার জন্য সোমবার […]

বাড়ি বাড়ি ত্রাণ পৌছে দিচ্ছেন কুলাউড়ার ইউএনও
২ মিনিটে পড়ুন |

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকার দুঃস্থ মানুষের মধ্যে সরকারিভাবে বরাদ্দকৃত শুকনো খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের আওতায় সোমবার (৩০ মার্চ) মৌলভীবাজার জেলা প্রশাসন থেকে আরও সহস্রাধিক পরিবারের জন্য চাল ও নগদ টাকা বরাদ্ধ করা হয়েছে বলে মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

মৌলভীবাজার জেলা প্রশাসন থেকে করোনা পরিস্থিতি মোকাবেলায় কুলাউড়া উপজেলার জন্য সোমবার (৩০ মার্চ) ১ হাজার ৫০ পরিবারের জন্য বরাদ্ধের মধ্যে রয়েছে ১ হাজার ৫ শত মে. টন চাল ও নগদ ৪৯ হাজার টাকা। ইতোপূর্বে গত শনিবার ৭ শত পরিবারের জন্য ৭ মে. টন চাল ও নগদ ৭০ হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়।

কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী জানান, উপজেলা প্রশাসনের সহায়তায় শনিবার সরকারিভাবে বরাদ্দকৃত খাদ্য সহায়তার আওতায় ৭ শত পরিবারের প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল ও ১ টি ডেটল সাবানসহ শুকনো খাবারের প্যাকেট বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয়েছে।

সোমবারের জেলা প্রশাসনের বরাদ্দকৃত খাদ্য সহায়তার সাথে কুলাউড়া উপজেলা পরিষদ থেকে আরও নগদ ৫০ হাজার টাকা সংযুক্ত করে ১ হাজার ৫০ পরিবারের প্রতি পরিবারকে ১০ কেজি চাল, নগদ ১ শত টাকা, ১টি মাস্কও ১ টি ডেটল সাবানসহ প্যাকেট বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয়েছে।

সোমবার সকালে কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর তত্বাবধানে কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী ও পিআইও মো. শিমুল আলীর সহায়তায় লংলা খাসের ৩০ জন ভূমিহীন পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

এছাড়া বিভিন্ন ইউনিয়নে অতি দরিদ্র ও দিন মজুরদের তালিকা করে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান এবং ও টেগ অফিসারদের সহায়তায় প্যাকেট বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে বলে ইউএনও জানান।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

৩ বছর আগে
জাতীয়

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com