Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
৭:৫৬ অপরাহ্ণ, ২০ জানুয়ারি ২০২০

পর্তুগালে সংঘর্ষে আহত ৭

দেশদিগন্ত অনলাইন: পূর্ব শত্রুতার জের ধরে শনিবার বাংলা মার্কেট খ্যাত লিজবনের মার্টিম মনিজ এ স্হানীয় সময় রাত সাড়ে নয়টায় পর্তুগাল বিএনপির সভাপতি অলিউর রহমান চৌধুরী ও পর্তুগাল আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ মিয়ার নেতৃত্বে উভয় দলের নেতা কর্মীরা দা-চাপাতি ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্হানীয় সূত্র অনুযায়ী, শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষে সিলেটের ফেন্সুগন্জ […]

পর্তুগালে সংঘর্ষে  আহত ৭
২ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত অনলাইন: পূর্ব শত্রুতার জের ধরে শনিবার বাংলা মার্কেট খ্যাত লিজবনের মার্টিম মনিজ এ স্হানীয় সময় রাত সাড়ে নয়টায় পর্তুগাল বিএনপির সভাপতি অলিউর রহমান চৌধুরী ও পর্তুগাল আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ মিয়ার নেতৃত্বে উভয় দলের নেতা কর্মীরা দা-চাপাতি ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্হানীয় সূত্র অনুযায়ী, শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষে সিলেটের ফেন্সুগন্জ উপজেলার বাসিন্দা আওয়ামীলীগ কর্মী সাহেদ (৩৮) নামের একজন গুরুতর আহতসহ ৭ জন আহত হয়েছেন।

একই উপজেলার কয়েকজন গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। গতকাল রাত থেকে ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযানে নামে পর্তুগাল পুলিশ। রাতে পর্তুগাল পুলিশ অলিউর রহমান চৌধুরী আরইশস্থ বাসভবনে তল্লাসী চালিয়ে অলিউর রহমানের দুই ছেলেকে গ্রেপ্তার করার খবর পাওয়া গেছে।

উল্লেখ্য আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দেশের বাড়ি সিলেটের ওসমানি নগর উপজেলার পশ্চিম কৈলনপুর ইউনিয়নে এবং বিএনপির সভাপতি অলিউর রহমানের বাড়ি হবিগন্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বাসিন্দা।
ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত উভয় পক্ষ গা ঢাকা দিয়েছে।

উক্ত ঘটনায় বাঙ্গালী পাড়ায় গোয়েন্দা নজরদারী ও পুলিশী তৎপরতা বাড়ানো হয়েছে।

স্হানীয় প্রশাসন ও পর্তুগীজ অধিবাসীদের মধ্যে বাঙ্গালী কমিউনিটির এই ঘটনায় বিরূপ প্রভাব সৃষ্টি করছে। যা পরবর্তীতে প্রবাসী বান্ধব পর্তুগাল বাঙ্গালী অভিবাসী প্রত্যাশীদের জন্য মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এই ঘটনার সংবাদ পর্তুগালের টেলিভিশন ও সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
এহেন ঘটনায় সাধারণ বাঙ্গালী কমিউনিটিতে আতংক বিরাজ করছে।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com