দেশ দিগন্ত ডেক্স: বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় দপ্তরী-কাম প্রহরী সমিতি কুলাউড়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমূখর পরিবেশে শুক্রবার সম্পন্ন হয়েছে। সমিতির ৭৯ জন ভোটারের মধ্যে ৭০ জন ভোট দেন। সন্ধ্যায় ফলাফল ঘোষনা করেন রিটার্নিং অফিসার ও প্রধান শিক্ষক সমিতি কুলাউড়া উপজেলা শাখার সম্পাদক আব্দুল বাছিত। ৪ পদে অনুষ্ঠিত এ নির্বাচনে ৪৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মোঃ […]
দেশ দিগন্ত ডেক্স: বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় দপ্তরী-কাম প্রহরী সমিতি কুলাউড়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমূখর পরিবেশে শুক্রবার সম্পন্ন হয়েছে। সমিতির ৭৯ জন ভোটারের মধ্যে ৭০ জন ভোট দেন। সন্ধ্যায় ফলাফল ঘোষনা করেন রিটার্নিং অফিসার ও প্রধান শিক্ষক সমিতি কুলাউড়া উপজেলা শাখার সম্পাদক আব্দুল বাছিত। ৪ পদে অনুষ্ঠিত এ নির্বাচনে ৪৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মোঃ আব্দুর রহিম (পাঁচপীর প্রতাবী সপ্রাবি), ৩৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন প্রিতম দেব (কর্মধা সপ্রাবি), ৪১ ভোট পেয়ে সাইদুল ইসলাম (রহমানিয়া সপ্রাবি) সাংগঠনিক সম্পাদক এবং কোষাধ্যক্ষ পদে সামছুল ইসলাম রুবেল (নন্দনগর সপ্রাবি) ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির কুলাউড়া শাখার সভাপতি আব্দুল মুহাইমিন, সহকারি প্রিজাইডিং ছিলেন কানেহাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফ আহমদ। ফলাফল ঘোষনাকালে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সমিতি কুলাউড়া উপজেলা শাখার যুগ্ম সম্পাদক আব্দুল মছব্বির শামীম ও সামছুন্নাহার বেগম, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতি কুলাউড়া উপজেলা শাখার সম্পাদক প্রশান্ত কান্ত দত্ত, রাঙ্গিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র দাস, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতির মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কুলাউড়া প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী আবু বক্কর সিদ্দিক প্রমূখ।#
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||