Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৭:৩০ অপরাহ্ণ, ২ জানুয়ারি ২০২০

কুলাউড়ার হাজীপুরে জনগুরুত্বপূর্ন ৭ দাবীতে মতবিনিময় সমাবেশ

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু-রেলষ্টেশন বাজারে হাজীপুর ইউনিয়নের জনগুরুত্বপূর্ন ৭টি দাবীতে মতবিনিময় সমাবেশ অনুষ্টিত। মনু স্বাস্থ্য উপকেন্দ্র, ফজলবাগ মাদ্রাসা,  মনুরেলষ্টেশন চালুসহ ৭টি দাবীতে এলাকাবাসীর পক্ষে হাজীপুর ইউপি চেয়ারম্যানের আলটিমেটাম।জনগুরুত্বপূর্ন দাবী গুলো হলো শতাব্দীর প্রাচীন মনু রেলওয়ে স্টেশন চালু করে ঢাকা ও চট্টগ্রাম রুটের দুটি ট্রেনের যাত্রাবিরতি, মনু নদীর তীর সংরক্ষণ […]

কুলাউড়ার হাজীপুরে জনগুরুত্বপূর্ন ৭ দাবীতে মতবিনিময় সমাবেশ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
২ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু-রেলষ্টেশন বাজারে হাজীপুর ইউনিয়নের জনগুরুত্বপূর্ন ৭টি দাবীতে মতবিনিময় সমাবেশ অনুষ্টিত।

মনু স্বাস্থ্য উপকেন্দ্র, ফজলবাগ মাদ্রাসা,  মনুরেলষ্টেশন চালুসহ ৭টি দাবীতে এলাকাবাসীর পক্ষে হাজীপুর ইউপি চেয়ারম্যানের আলটিমেটাম।জনগুরুত্বপূর্ন দাবী গুলো হলো শতাব্দীর প্রাচীন মনু রেলওয়ে স্টেশন চালু করে ঢাকা ও চট্টগ্রাম রুটের দুটি ট্রেনের যাত্রাবিরতি, মনু নদীর তীর সংরক্ষণ করে হাজীপুর ইউনিয়নকে স্থায়ীভাবে বন্যামুক্ত রাখা, মনু উপ-স্বাস্থ্য কেন্দ্র আগের জায়গায় চালু করা ও হাজীপুর ইউনিয়নের ১০ টি জনগুরুত্বপূর্ণ কাঁচা সড়ক পাকাকরণ করে জনভোগান্তি দুরীকরণ, ফজলবাগ মাদ্রাসা চালুসহ এই ওয়াকফ স্ট্যেটের দাতার প্রতিশ্রুতি পূরণ করে জনকল্যান ও জবাবদিহি নিশ্চিত করতে সরকারি হস্তক্ষেপ কামনা করেন।

সভায় হাজীপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিতিতে হাজীপুর ইউনিয়ন বাসীর বৃহত্তর কল্যাণের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে দাবী দাওয়া বাস্তবায়নে কাজ করার আহবান জানানো হয়।

আজ ২ জানুয়ারী বিকাল ৫টায় স্থানীয় মনুবাজারে হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চুর সভাপতিত্বে পুর্বাঅঞ্চল যুব উন্নয়ন পরিষদের সাধারন সম্পাদক এমদাদুর রাজা চৌধুরী ও বন্ধন সোসাইটির সহ-সভাপতি শিপন আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাজীপুর ইউপি মেম্বার মনিরুজ্জামান হেলাল, শেখ আব্দুর রউফ, রাজা মিয়া, মহিলা মেম্বার প্রনতি রানী আচার্য, মাধবী রানী দেব, হাজীপুর বিএনপি নেতা মোঃ খুরশেদ আলী চৌধুরী, হাজী আকবর আলী, সাবেক মেম্বার আব্দুল মুনিম, সাবেক মেম্বার আসুক আলী, সাবেক অবঃপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আহমদ আলী, কুলাউড়া উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান, শিক্ষক মোঃ জাকির হোসেন, শিক্ষক অনন্ত সুত্রধর, ডাঃ জুবায়ের আহমদ, জুনাব আহমদ তালুকদার, হাজীপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুমিন, হাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল আহমদ, যুবলীগ নেতা মোঃ ফজলুল হক, নোমান আহমদ, আব্দুস সহিদ, আব্দুল গফুর, মোঃ কুতুব আলী প্রমুখ্।

সভাপতির বক্তব্যে হাজীপুর ইউপি চেয়ারম্যান সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু অবিলম্বে শতাব্দীর প্রাচীন মনু রেলওয়ে স্টেশন চালু করে ঢাকা ও চট্টগ্রাম রুটের দুটি ট্রেনের যাত্রাবিরতি, মনু নদীর তীর সংরক্ষণ করে হাজীপুর ইউনিয়নকে স্থায়ীভাবে বন্যামুক্ত রাখা, মনু উপ-স্বাস্থ্য কেন্দ্র আগের জায়গায় চালু করাসহ হাজীপুর ইউনিয়নের ন্যায্য দাবী দাওয়া বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবী জানান। অন্যথায় জনগণকে সাথে নিয়ে আগামীতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসুচী ঘোষনা করা হবে।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com