Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

দূর্ঘটনা
১০:১২ পূর্বাহ্ণ, ২৯ ডিসেম্বর ২০১৯

নিমিষেই শেষ হলো একটি পরিবার

শাহ ইসমাইল সিলেট ব্যুরোঃ বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ( সারা বাংলা- ৯১ s,s,c -91 ব্যাচের বন্ধু) সাইফুজ্জামান মন্টু এবং তার দুই মেয়ে আশরা আনাম খান ও তাসমিন জাহান খান একটি সড়ক দুর্ঘটনা বেড়ানোর আনন্দকে বিষাদে ভরিয়ে দিল গোটা পরিবারকে। বেড়ানো শেষে বান্দরবান থেকে ঢাকায় ফেরার পথে বেপরোয়া লরির সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে নিহত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের […]

নিমিষেই শেষ হলো একটি পরিবার
শাহ ইসমাইল সিলেট ব্যুরোঃ
২ মিনিটে পড়ুন |

শাহ ইসমাইল সিলেট ব্যুরোঃ বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ( সারা বাংলা- ৯১ s,s,c -91 ব্যাচের বন্ধু) সাইফুজ্জামান মন্টু এবং তার দুই মেয়ে আশরা আনাম খান ও তাসমিন জাহান খান

একটি সড়ক দুর্ঘটনা বেড়ানোর আনন্দকে বিষাদে ভরিয়ে দিল গোটা পরিবারকে। বেড়ানো শেষে বান্দরবান থেকে ঢাকায় ফেরার পথে বেপরোয়া লরির সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে নিহত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান মন্টু এবং তার দুই মেয়ে আশরা আনাম খান (১৩) ও তাসমিন জাহান খান (১১)। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী কনিকা আক্তার ও শিশুপুত্র মন্টি। গতকাল সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকু-ের সলিমপুরস্থ ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কনিকা আক্তার ও মন্টিকে (১০) চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়।
জানা যায় সাইফুজ্জামান পরিবারের সদস্যদের নিয়ে বান্দরবান বেড়াতে গিয়েছিলেন। নিজেই প্রাইভেটকার চালিয়ে ঢাকায় ফিরছিলেন। লরিটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। কারটি বন্দরের টোল রোড হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠছিল। এ সময় লরিটি কারকে জোরে ধাক্কা দেয়। এতে কারটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই সাইফুজ্জামানের দুই কন্যা নিহত হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টায় মারা যান সাইফুজ্জামান।
পাঁচ ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন। নিহত সাইফুজ্জামানের এক ভাই সেনাবাহিনীর কর্নেল।

সাইফুজ্জামানের স্ত্রী কনিকা আক্তার কিছুটা কথা বলতে পারলেও শিশুসন্তান মন্টি গতকাল সন্ধ্যা পর্যন্ত কথা বলতে পারেনি। সে মাথায় আঘাত পেয়েছে।

আজ রবিবার চাঁদপুর জেলার পিরোজপুর উচ্চবিদ্যালয়ে সাইফুজ্জামান ও দুই কন্যার জানাজা অনুষ্ঠিত হবে।

ডি,এম,হাই স্কুল, বিয়ানীবাজার, সিলেট ৯১ ব্যাচ আমরা গভীরভাবে শোকাহত।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৯১ ব্যাচ এর বন্ধু সাইফুজ্জামান মিন্টু এবং তার দুই শিশু কন্যার রুহের আত্মার মাগফেরাত কামনা করছি।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com