Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

দূর্ঘটনা
৮:২০ অপরাহ্ণ, ১৬ আগস্ট ২০১৯

ময়মনসিংহে বাসচাপায় বাবা-মা সন্তানসহ নিহত ৪

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ ময়মনসিংহের গৌরীপুরে বাসচাপায় একই পরিবারের বাবা-মা সন্তানসহ চারজন নিহত হয়েছেন। নিহতরা প্রাইভেটকারের যাত্রী ছিলেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশু নাহিদ (৩) ও প্রাইভেটকারের চালক সেলিমকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নরসিংদীর মাধবদি বাংলা টেক্সটাইলের মালিক রফিকুল […]

ময়মনসিংহে বাসচাপায় বাবা-মা সন্তানসহ নিহত ৪
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
২ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ ময়মনসিংহের গৌরীপুরে বাসচাপায় একই পরিবারের বাবা-মা সন্তানসহ চারজন নিহত হয়েছেন। নিহতরা প্রাইভেটকারের যাত্রী ছিলেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশু নাহিদ (৩) ও প্রাইভেটকারের চালক সেলিমকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নরসিংদীর মাধবদি বাংলা টেক্সটাইলের মালিক রফিকুল ইসলাম (৪৫), তার স্ত্রী শামসুন্নাহার শাহানা (৩৫), কলেজ পড়ুয়া ছেলে নাবিল ইসলাম (১৮) ও মেয়ে রওনক জাহান (১৩)। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার সুসং দূর্গাপুরে। নরসিংদী জেলার মাধবদিতে বসবাস করতেন তারা। সপরিবারে ঈদের ছুটিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর শ্বশুড়বাড়ি এসেছিলেন রফিকুল ইসলাম।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, রফিকুল ইসলাম ও তার পরিবারের লোকজন ঈদের ছুটি শেষে নিজের প্রাইভেটকারে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর শ্বশুড়বাড়ি এসেছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর নামক স্থানে পৌঁছালে কিশোরগঞ্জগামী এমকে পরিবহনের দ্রুত গতির একটি বাস ওভারটেক করার সময় তাদের চাপা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই রফিকুল ইসলামের স্ত্রী শামসুন্নাহার শাহানা মারা যান।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থল পৌঁছে গুরুতর আহত অবস্থায় রফিকুল ইসলাম, মেয়ে রওনক জাহান ও দুই ছেলে নাবিল ইসলাম ও নাহিদ এবং প্রাইভেটকারচালক সেলিমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম, নাবিল ইসলাম ও রওনক জাহানকে মৃত ঘোষণা করেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া জানান, পুলিশ বাসটি আটক করেছে তবে চালক পালিয়ে গেছে।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com