Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

সাহিত্য
৬:২৯ অপরাহ্ণ, ১ মে ২০১৯

কুলাউড়ায় সুধীজনের সাথে সীমান্তের ডাকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছয়ফুল আলম সাইফুলঃ মৌলভীবাজারের কুলাউড়ায় সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদকম-লীর সভাপতি ও লাইলাক কমিউনিকেশন লিমিটেড এর চেয়ারপার্সন সেলিনা চৌধুরীর সাথে সুধীজনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৮টার দিকে স্থানীয় একটি রেস্টুরেন্টে সাপ্তাহিক সীমান্তের ডাকের আয়োজনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদকম-লীর সভাপতি ও লাইলাক কমিউনিকেশন লিমিটেড এর চেয়ারপার্সন […]

কুলাউড়ায় সুধীজনের সাথে সীমান্তের ডাকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছয়ফুল আলম সাইফুলঃ
২ মিনিটে পড়ুন |
ছয়ফুল আলম সাইফুলঃ মৌলভীবাজারের কুলাউড়ায় সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদকম-লীর সভাপতি ও লাইলাক কমিউনিকেশন লিমিটেড এর চেয়ারপার্সন সেলিনা চৌধুরীর সাথে সুধীজনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৮টার দিকে স্থানীয় একটি রেস্টুরেন্টে সাপ্তাহিক সীমান্তের ডাকের আয়োজনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদকম-লীর সভাপতি ও লাইলাক কমিউনিকেশন লিমিটেড এর চেয়ারপার্সন সেলিনা চৌধুরী। সীমান্তের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউছুফ, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. নুরুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদি উর রহিম জাদিদ, কুলাউড়া সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুশীল সেনগুপ্ত, সাপ্তাহিক সংলাপের সম্পাদক ও প্রকাশক সিপার উদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নী, জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম সরদার, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, লেখক ও কলামিস্ট এএফএম ফৌজি চৌধুরী, কবি ভানু পুরকায়স্থ, সীমান্তের ডাকের চিফ রিপোর্টার মোক্তাদির হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান, কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজের উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, সীমান্তের ডাকের পরিচালক শামছুল আরিফিন চৌধুরী, প্রাইম ব্যাংকের কুলাউড়া শাখার ব্যবস্থাপক কামরুল হোসেন ফাত্তাহ, বড়লেখা শাখার ব্যবস্থাপক নাসির উদ্দিন আহমদ লাভলু, সিলেট ম্যাটস এর ব্যবস্থাপনা পরিচালক বিমলেন্দু পাল, প্রশাসিনিক কর্মকর্তা কাজী আশরাফুল ইসলাম, কুলাউড়া টাউন ক্লাবের সাধারণ সম্পাদক নসির জামান খান জাকি, ব্যবসায়ী মারুফ আহমদ, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু, ডেইলী স্টারের সিলেট ব্যুরো মিন্টু দেশোয়ারা, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমদ, ডেইলী বিডি মেইলের সম্পাদক একেএম জাবের, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মাহফুজ শাকিল প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সীমান্তের ডাকের বার্তা সম্পাদক এস আলম সুমন, স্টাফ রিপোর্টার নাজমুল বারী সোহেল, শাকির আহমদ, এনামুল আলম। সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদকম-লীর সভাপতি ও লাইলাক কমিউনিকেশন লিমিটেড এর চেয়ারপার্সন সেলিনা চৌধুরী বলেন, বর্তমান সমাজে যে নৈতিক অবক্ষয়ের থাবা আমাদের তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে সেই অবক্ষয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সারাদেশে যেভাবে হত্যা, খুন, ধর্ষণ বেড়ে গেছে এর মূলে নৈতিক অবক্ষয়। পরিবার ও সমাজের যৌথ প্রয়াসে এই অবক্ষয় দূরীকরণে কাজ করতে হবে। তরুণ সমাজকে সচেতন করে গড়ে তুলতে হবে।
Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com