Advertise with us
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অফিস
১০:০৪ অপরাহ্ণ, ১০ মে ২০২১

মনসুর ইংলিশ স্পিকিং লার্নিং ক্লাবের আত্মপ্রকাশ

গত ৯ মে রোববার ইংলিশ স্পিকিং লার্নিং ক্লাবের মনসুর অস্হায়ী কার্যালয়ে চিফ কনসালট্যান্ট ব্যারিস্টার আবু সাদিক আব্দুল্লাহর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই কুলাউড়া মনসুর ইংলিশ স্পিকিং লার্নিং ক্লাবের উদ্বোধক নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে়র প্রাক্তন প্রধান শিক্ষক মুহম্মদ আমান উল্লাহ্ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন ভাষার উপর দক্ষতা প্রত্যেক শিক্ষার্থীর থাকা উচিত। বিশেষ করে ইংরেজি ভাষা। ইংরেজিতে […]

মনসুর ইংলিশ স্পিকিং লার্নিং ক্লাবের আত্মপ্রকাশ
১ মিনিটে পড়ুন |

গত ৯ মে রোববার ইংলিশ স্পিকিং লার্নিং ক্লাবের মনসুর অস্হায়ী কার্যালয়ে চিফ কনসালট্যান্ট ব্যারিস্টার আবু সাদিক আব্দুল্লাহর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই কুলাউড়া মনসুর ইংলিশ স্পিকিং লার্নিং ক্লাবের উদ্বোধক নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে়র প্রাক্তন প্রধান শিক্ষক মুহম্মদ আমান উল্লাহ্ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন
ভাষার উপর দক্ষতা প্রত্যেক শিক্ষার্থীর থাকা উচিত। বিশেষ করে ইংরেজি ভাষা। ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হলে তোমাদের নির্দিষ্ট প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদা করে প্রতিদিন চর্চা চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষার্থী নন্দিতা পাশী, সজীব দেবনাথ, শ্রাবণী দেবনাথ, আহমেদ ফেরদৌস আবিদ, রবিউল হাসান সাফি, সোহান।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কুলাউড়া পৌরসভার মহিলা কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি,দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মুমিন, সাংবাদিক নাজমুল বারী সোহেল, চিকিৎসক ড. আজাদুর রহমান, রাবিয়া বেগম, উমা কালোয়ার, মো. রফিক মিয়া, মজম্মিল আহমেদ প্রমুখ।

মনসুর ইংলিশ স্পিকিং লার্নিং ক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির নাম প্রকাশ করেন ক্লাবের উপদেষ্টা, অনুষ্ঠানের উদ্বোধক মুহম্মদ আমান উল্লাহ্।
কমিটির সদস্যরা হলেন সভাপতি আহমেদ ফেরদৌস আবিদ, সহ সভাপতি সজীব দেবনাথ, নন্দিতা পাশী, সম্পাদক আশরাফুল হাসান সোহান, যুগ্ম সম্পাদক রবিউল হাসান সাফি, দপ্তর সম্পাদক প্রসেনজিৎ দেবনাথ, কোষাধ্যক্ষ রবিউল হাসান রুমান, সাংগঠনিক সম্পাদক অনিক দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক শ্রাবণী দেবনাথ, সহ সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় বর্ধন। সদস্যরা হলেন সৌরভ, তোহান, ফাহিম, সাজু, টিপু, রাহাত, ওয়াজেদ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com