ঢাকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আপডেট :
রাসেল ও সোহেল এর নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত জালালাবাদ অ্যাসোসিয়েশন পর্তুগালে বর্ণাঢ্য আয়োজনে বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন বড়লেখায় দুর্বৃত্তদের হামলায় নিজ বাড়িতে দুই ভাই খুন মহান বিজয় দিবস উপলক্ষে পর্তুগাল বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত বড়লেখা বিএনপির গ্রুপিং, কেন্দ্রীয় হস্তক্ষেপ ছাড়া সমাধান সম্ভব নয় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে বাংলাদেশ দুতাবাস পর্তুগাল মহান বিজয় দিবস উপলক্ষে পর্তুগাল বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত কাজা দো বাংলাদেশ’র উদ্যোগে পর্তুগালে মহান বিজয় দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন পর্তুগালে নতুন বেতন বিপ্লব: মন্টিনিগ্রোর উচ্চাভিলাষী অর্থনৈতিক রূপরেখা তারেক রহমান হবেন বাংলাদেশের মাহাথির মোহাম্মদ :দেশের রাজনীতিতে নতুন অধ্যায়

সবখানে লুঙ্গির প্রবেশাধিকার দাবি

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
  • আপডেটের সময় : ০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯
  • / ১০৬৪ টাইম ভিউ

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ  বাঙালির ঐতিহ্যবাহী পোশাকের একটি লুঙ্গি। কিন্তু ঐতিহ্যের এই লুঙ্গি গ্রাম বাংলাতেই সীমাবদ্ধ। পুরুষদের ঘরের পোশাক হিসেবে জনপ্রিয় এই পোশাকটি অফিস-আদালত বা স্কুল-কলেজে অনানুষ্ঠানিকভাবেই নিষিদ্ধ। কিন্তু এই লুঙ্গি পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও ক্যাম্পাসজুড়ে মিছিল করেছে ‘লুঙ্গি মহফেল’ নামের শিক্ষার্থীদের একটি সংগঠন।

বুধবার দুপুর ১টার দিকে টিএসসি থেকে তারা দেশিয় লুঙ্গির সঙ্গে পাঞ্জাবি পরে এ মিছিল করে। মিছিলে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

‘আরামদায়ক পোশাক লুঙ্গি’, ‘ক্লাসে লুঙ্গি’, ‘জাতীয় পোশাক লুঙ্গি’ এমন নানা স্লোগান দিয়ে তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করেন। পরে মিছিলটি এফবিএস অনুষদের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নেহাল মুহাম্মদ। তিনি বলেন, ‘লুঙ্গি আমাদের সংস্কৃতির ঐতিহ্য। কিন্তু লুঙ্গি পরে আমাদেন ক্লাসে আসার অনুমতি নেই। তাই আমরা লুঙ্গিকে সবখানে প্রবেশাধিকার দিতে এই মিছিলের আয়োজন করেছি।’

অংশগ্রহণকারী আরেক শিক্ষার্থী মাইদুল ইসলাম বলেন, ‘লুঙ্গি হচ্ছে একটি আরামদায়ক পোশাক। তাই লুঙ্গিকে সব ক্ষেত্রে ব্যবহারের জন্য আমরা এখানে (মিছিলে) অংশগ্রহণ করেছি।’

পোস্ট শেয়ার করুন

সবখানে লুঙ্গির প্রবেশাধিকার দাবি

আপডেটের সময় : ০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯