Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

দূর্ঘটনা
১১:৪০ অপরাহ্ণ, ২২ মার্চ ২০১৯

মনু নদীতে শিক্ষা সফরে আসা এক স্কুল ছাত্রের মৃত্যু

ছয়ফুল আলম সাইফুলঃ এসএসসি পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে ভ্রমণে এসে আর বাড়ি ফেরা হলো না শিক্ষার্থী আব্দুস সালামের। ‌আজ শুক্রবার (২২ মার্চ) সকালে বন্ধুদের সঙ্গে মাধবকুণ্ড জলপ্রপাতের আড্ডার আনন্দময় মুহূর্তের ছবিগুলো এখন শুধুই স্মৃতি। দুপুর সাড়ে ১২টার দিকে কুলাউড়া উপজেলার কটারকোনা ব্রিজের দক্ষিণ পার্শ্বে মনু নদীতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে সালামের। আব্দুস সালাম নরসিংদী জেলার […]

মনু নদীতে শিক্ষা সফরে আসা এক স্কুল ছাত্রের মৃত্যু
ছয়ফুল আলম সাইফুলঃ
২ মিনিটে পড়ুন |

ছয়ফুল আলম সাইফুলঃ এসএসসি পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে ভ্রমণে এসে আর বাড়ি ফেরা হলো না শিক্ষার্থী আব্দুস সালামের। ‌আজ শুক্রবার (২২ মার্চ) সকালে বন্ধুদের সঙ্গে মাধবকুণ্ড জলপ্রপাতের আড্ডার আনন্দময় মুহূর্তের ছবিগুলো এখন শুধুই স্মৃতি।

দুপুর সাড়ে ১২টার দিকে কুলাউড়া উপজেলার কটারকোনা ব্রিজের দক্ষিণ পার্শ্বে মনু নদীতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে সালামের।

আব্দুস সালাম নরসিংদী জেলার শিবপুর থানার জয়নগর ইউনিয়নের আছকিতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে শিবপুরের চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবার ব্যবসায় শিক্ষা বিভাগে এসএসসি পরীক্ষা দিয়েছে।

পারিবারিক ও সহপাঠী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে নরসিংদী থেকে মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে আসে সালামসহ ১৩ বন্ধু (নওশাদ, হিমেল, রিফাত, কাওছার, সোহাগ, ফারুক, মোহাম্মদ, রাতুল, মেহেদী, হাসনাত, ফাহিম ও শুভ)। তাদের অভিভাবক হিসেবে তাদের প্রাইভেট শিক্ষক সুলেমান ভূঁইয়াও তাদের সঙ্গে ছিলেন। আজ শুক্রবার সকালে মাধবকুণ্ড ভ্রমণ শেষে জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর লেকে যাওয়ার পথে কুলাউড়ার কটারকোনা ব্রিজের পাশে মনু নদীতে সবাই গোসল করতে নামেন।

সহপাঠীরা গোসল সেরে ওপরে উঠে আসলেও সালাম পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সহপাঠী ও স্থানীয়দের সহযোগিতায় সালামকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহপাঠীদের প্রাইভেট শিক্ষক সুলেমান ভূঁইয়া জানান, ‘ছাত্রদের আবদারের কারণে তাদের সঙ্গে আমার আসা। মাধবকুণ্ড ভ্রমণ শেষে মাধবপুর লেকে যাওয়ার পথে আমরা সবাই মনু নদীতে গোসল করতে নামি। সালাম সাঁতার জানে না। গোসল করতে নেমে সে হাবুডুবু খেয়ে পানির নিচে তলিয়ে যায়। ‘

কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী  জানান, মৃত স্কুলছাত্রের পরিবারের সদস্যরা থানায় আসার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আইন অনুযায়ী মৃতদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com