Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
২:৩৩ অপরাহ্ণ, ২০ মার্চ ২০১৯

আমেরিকার বিভিন্ন জায়গায় ইসলাম প্রচারের বিলবোর্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস শহরে একটি মুসলিম সংগঠন সাধারণ মানুষকে হিজাব সম্পর্কে ধারণা দিতে এবং রাজনীতি ও মিডিয়ার কারণে ইসলাম সম্পর্কে জনমনে ছড়িয়ে পড়া ভুল মনোভাব দূর করতে বিলবোর্ডের মাধ্যমে প্রচারণা শুরু করেছে। ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকার ডালাস জোনের স্বেচ্ছাসেবী রুমান সাদিক এ প্রসঙ্গে বলেন, মুসলিম নারীদের জন্য প্রকাশ্যে পর্দাবৃত হয়ে বের হওয়াটা কঠিন হয়ে […]

আমেরিকার বিভিন্ন জায়গায় ইসলাম প্রচারের বিলবোর্ড
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস শহরে একটি মুসলিম সংগঠন সাধারণ মানুষকে হিজাব সম্পর্কে ধারণা দিতে এবং রাজনীতি ও মিডিয়ার কারণে ইসলাম সম্পর্কে জনমনে ছড়িয়ে পড়া ভুল মনোভাব দূর করতে বিলবোর্ডের মাধ্যমে প্রচারণা শুরু করেছে।

ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকার ডালাস জোনের স্বেচ্ছাসেবী রুমান সাদিক এ প্রসঙ্গে বলেন, মুসলিম নারীদের জন্য প্রকাশ্যে পর্দাবৃত হয়ে বের হওয়াটা কঠিন হয়ে পড়ছে। শিক্ষা প্রতিষ্ঠান, সুপারমার্কেট ও খেলাধুলার বিভিন্ন উন্মুক্ত স্থানে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। হিজাব ইসলামে একটি আবশ্যিক পরিধেয়-বিধান। শুধু ধর্মীয় সংশ্লিষ্টতা বোঝানোর জন্য এটি নির্দিষ্ট কোনো চিহ্ন নয়।

সাধারণ মানুষকে হিজাব সম্পর্কে ধারণা দিতে আমেরিকার বিভিন্ন জায়গায় বিলবোর্ড

রুমান সাদিক আরো জানান, হিজাবকে নারীর ক্ষমতায়ন ও সম্মানের প্রতীক হিসেবে উপস্থাপনই সংগঠনটির লক্ষ্য। এছাড়াও যারা বিচার করে সমাজের মধ্যে নারীর সাফল্য লাভের জন্য কি পোশাক পরা উচিত, এটি অপরিচিতদের বিচার থেকে মুক্তির এক পন্থা। মুসলিম নারীদের শালীনতা রক্ষার অংশ হিসেবেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইসলাম প্রচারণায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিলবোর্ড
মূলত হিজাব ক্যাম্পেইনের অংশ হিসেবে ডালাসে ছয়টি বিলবোর্ড প্রদর্শিত হচ্ছে। আগ্রহীরা ইসলাম ও হিজাব সম্পর্কে প্রশ্ন করার জন্য বিলবোর্ডে ফোন নম্বরও যোগ করে দেওয়া হয়েছে।

ইসলাম প্রচারণায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিলবোর্ড

অবশ্য এ ধরনের প্রচারণা যুক্তরাষ্ট্রে এটিই প্রথম নয়। এর আগে গেইনপিচ নামের অন্য একটি সংগঠন অমুসলিম আমেরিকানদের ইসলাম সম্পর্কে জানার জন্য ফোন নম্বরসহ বিলবোর্ডে প্রচারণার ব্যবস্থা করেছিল। ইসলাম সম্পর্কিত এ ধরনের বিলবোর্ড হাউসটোন ও শিকাগোসহ দেশটির বিভিন্ন স্থানে প্রদর্শিত হচ্ছে। যা অমুসলিমদের মনে প্রভাব ফেলছে এবং ইসলাম সম্পর্কে তাদের আগ্রহী করে তুলছে।

সূত্র: টেক্সাস পাবলিক রেডিও।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com