Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

জাতীয়
১:৪৮ অপরাহ্ণ, ১৮ নভেম্বর ২০১৭

ঢাকায় দ্বিতীয়বারের মতো অনুষ্টিত হলো ইন্টারন্যাশনাল উইভার্স ফেস্টিভ্যাল

ঢাকায় দ্বিতীয়বারের মতো অনুষ্টিত হলো টিএস ইভেন্ট প্রেজেন্টস ইন্টারন্যাশনাল উইভার্স ফেস্টিভ্যাল ২০১৭। “দেশি পোশাক কিনুন, দেশি পোশাক পরুন” এ শ্লোগান নিয়েই গতকাল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধারর এক্সপ্রো জোনে খোলা রানওয়েতে দেশ বিদেশের পোশাক উপস্থাপন করা হয় ফ্যাশন শোর মাধ্যমে। উৎসবে আরও ছিল ফ্যাশন ড্রামা, সংগীত, পোশাক, গয়না ও পাটপন্যের প্রর্দশনী। অনুষ্ঠানে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী আ হ […]

ঢাকায় দ্বিতীয়বারের মতো অনুষ্টিত হলো ইন্টারন্যাশনাল উইভার্স ফেস্টিভ্যাল
এনা :
১ মিনিটে পড়ুন |

ঢাকায় দ্বিতীয়বারের মতো অনুষ্টিত হলো টিএস ইভেন্ট প্রেজেন্টস ইন্টারন্যাশনাল উইভার্স ফেস্টিভ্যাল ২০১৭। “দেশি পোশাক কিনুন, দেশি পোশাক পরুন” এ শ্লোগান নিয়েই গতকাল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধারর এক্সপ্রো জোনে খোলা রানওয়েতে দেশ বিদেশের পোশাক উপস্থাপন করা হয় ফ্যাশন শোর মাধ্যমে। উৎসবে আরও ছিল ফ্যাশন ড্রামা, সংগীত, পোশাক, গয়না ও পাটপন্যের প্রর্দশনী।
অনুষ্ঠানে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সাংসদ মইন উদ্দীন খান বাদল, মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও ভুটানের রাষ্ট্রদূত সোনম তবদিন। অনুষ্টানে আজীবন সম্মননা দেওয়া হয় বাংলা ক্রাফটের সাবেক প্রেসিডেন্ট মালেকা খান ও ডিজাইনার শহীদ হোসাইন শামীমকে। এছাড়া তিন তাতিকে বিশেষ সম্মাননা জানানো হয়।

Screenshot_4

উৎসবের আয়োজক ও পরিচালক ফ্যাশন ডিজাইনার টুটলি রহমান বলেন, এই কাজ করতে গিয়ে দেখেছি তরুনদেও কাছে দেশি কাপড়ের চাহিদা আছে। তাতে বোনা কাপড়ের তৈরি করা আন্তজার্তিক মানের নকশা। আমাদের এই নকশা আন্তজার্তিক ফ্যাশন অঙ্গনে জোরালোভাবে তুলে ধরতেই বুনন উৎসব করছি।
ফ্যাশন শোতে দেশি বিদেশি ফ্যাশন হাউজ, টাঙ্গাইল শাড়ি কুটির, মুনস বুটিক, ক্যাটস আই, লেবাস ছাড়া ডিজাইনার ফারজানা মালিক, তেনজিং চাকমা, সাহার রহমান, সোনিয়া পন্নির নকশা দেখা যায়। এছাড়া ভারত, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান, কোরিয়া ও পর্তুগালের ডিজাইনাররা তাদের ঐতিহ্যবাহী পোশাকের সংগ্রহ তোলে ধরেন। অনুষ্টানে গান পরিবেশন করেন ফেরদৌস ওয়াহিদ ও হাবিব ওয়াহিদ এবং পালকি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

৩ বছর আগে
জাতীয়

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com