Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অন্যান্য
১১:০১ পূর্বাহ্ণ, ১২ নভেম্বর ২০১৭

আগামীকাল হুমায়ূন মেলা

সমকালীন বাংলা সাহিত্যের জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৭০তম জন্মদিন ১৩ নভেম্বর। তিনি মধ্যবিত্ত জীবনের কথা সহজ-সরল গদ্যে তুলে ধরে পাঠককে মন্ত্রমুগ্ধ করে জনপ্রিয়তার তুঙ্গে উঠেছেন। ১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়েই হুমায়ূন আহমেদ কথাসাহিত্যে পালাবদলের ইঙ্গিত দিয়েছিলেন। এরপর একের পর এক উপন্যাসে পাঠকের কাছে নন্দিত হয়ে উঠেছেন অভূতপূর্ব জনপ্রিয়তা নিয়ে। জননন্দিত এই কথাশিল্পীর […]

আগামীকাল হুমায়ূন মেলা
অনলাইন ডেস্ক :
১ মিনিটে পড়ুন |

সমকালীন বাংলা সাহিত্যের জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৭০তম জন্মদিন ১৩ নভেম্বর। তিনি মধ্যবিত্ত জীবনের কথা সহজ-সরল গদ্যে তুলে ধরে পাঠককে মন্ত্রমুগ্ধ করে জনপ্রিয়তার তুঙ্গে উঠেছেন।
১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়েই হুমায়ূন আহমেদ কথাসাহিত্যে পালাবদলের ইঙ্গিত দিয়েছিলেন। এরপর একের পর এক উপন্যাসে পাঠকের কাছে নন্দিত হয়ে উঠেছেন অভূতপূর্ব জনপ্রিয়তা নিয়ে। জননন্দিত এই কথাশিল্পীর জন্মদিন উপলক্ষে এবারও হুমায়ূন মেলা আয়োজন করেছে চ্যানেল আই।
ওইদিন বিকেল ৩টা ৫ মিনিটে তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনে হুমায়ূন মেলা’র উদ্বোধন পর্বে উপস্থিত থাকবেন হুমায়ূন আহমেদ পরিবারের সদস্য, নাট্যব্যক্তিত্ব, কবি-সাহিত্যিক, চ্যানেল আই-এর পরিচালকবৃন্দ, জাতীয় দৈনিকের সম্পাদক বৃন্দ। মেলায় থাকবে হুমায়ুন আহমেদের বই, চলচ্চিত্র, নাটক এর ডিভিডি’র স্টল। মেলা চলবে রাত ৭টা পর্যন্ত। চেতনা চত্বরে স্থাপিত মেলা মঞ্চে পরিবেশিত হবে হুমায়ূন আহমেদের লেখা গান, নাচ, স্মৃতিচারণ ইত্যাদি।
গতকাল শনিবার তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের স্টুডিওতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। মেলার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এসিআই সল্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর ও সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরী উপস্থিত ছিলেন। মেলা সরাসরি সমপ্রচার করবে চ্যানেল আই ও রেডিও ভূমি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com