Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আওয়ামী লীগ
৭:৪৫ অপরাহ্ণ, ৪ নভেম্বর ২০১৭

সন্ত্রাসী-দখলবাজদের নিয়ে দল ভারি করবেন না : ওবায়দুল কাদের

সন্ত্রাসী, মাস্তান ও দখলবাজদের নিয়ে দল ভারি না করতে দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার বিকালে চট্টগ্রামের আনোয়ারার হইলধর হাইস্কুল মাঠে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি প্রয়াত আক্তারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণে ওই সভার আয়োজন করা হয়। এতে […]

সন্ত্রাসী-দখলবাজদের নিয়ে দল ভারি করবেন না : ওবায়দুল কাদের
দেশদিগন্ত :
২ মিনিটে পড়ুন |

সন্ত্রাসী, মাস্তান ও দখলবাজদের নিয়ে দল ভারি না করতে দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার বিকালে চট্টগ্রামের আনোয়ারার হইলধর হাইস্কুল মাঠে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি প্রয়াত আক্তারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণে ওই সভার আয়োজন করা হয়।
এতে নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, সন্ত্রাসী, মাস্তান, দখলবাজ নিয়ে দল ভারি করবেন না। আওয়ামী লীগে তাদের প্রয়োজন নেই। যারা খারাপ আছে তাদের ভালো হয়ে যেতে বলেন। যারা ভালো হতে পারবে না, তাদের দল থেকে বিতাড়িত করার নির্দেশ দেন।
তিনি বলেন, নির্বাচনের সময় আর বেশি দূরে নেই। মাত্র এক বছর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটাই মেসেজ- তা হচ্ছে সব ধরনের ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে জেতার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা। আমি আপনাদের সেই মেসেজ দিয়ে যাচ্ছি।
এ সময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, মওদুদ আহমদ বলেছেন, ‘বিএনপির জনপ্রিয়তা দেখে সরকার ভীত। সরকারকে নির্বাচন নিয়ে সংলাপে বসতেই হবে।’ আসলে বিএনপি হচ্ছে এখন মরা গাঙ। সেই গাঙে আর জোয়ার আসবে না। তারা নিজেরাই মারামারি করে। একেকজন একেক ধরনের কথা বলে।
কোনো নেতা বলেন আগামী নির্বাচনে অংশ নেবেন। কোনো নেতা বলেন নেবেন না। দুর্বার আন্দোলনের কর্মসূচি ভ্যানিটি ব্যাগে ভরে খালেদা জিয়া লন্ডনের টেমস নদীর পাড়ে গিয়ে ঘুমিয়ে পড়েন।
দুই দফায় তারিখ পেছানোর পর দেশে ফিরে শো-ডাউনের নামে জনভোগান্তি তৈরি করেন। উখিয়ায় রোহিঙ্গাদের মধ্যে কয়েক হাজার প্যাকেট ত্রাণ বিতরণ করেছেন। কিন্তু দুই দিন আসা-যাওয়ার পথে সড়ক বন্ধ করে কয়েক লাখ প্যাকেট ত্রাণ বিতরণে বাধা সৃষ্টি করেন। এটা কখনও মানবতা হতে পারে না।
সেতুমন্ত্রী বলেন, আসা-যাওয়ার পথে ফেনীতে সাংবাদিকদের গাড়িবহরে নিজেরাই হামলা করে আওয়ামী লীগের ওপর দায় চাপাতে চেয়েছিল। কিন্তু সেটা এখন পরিষ্কার।
তিনি বলেন, আগামী নির্বাচনে নিজেদের অস্তিত্ব টেকাতে বিএনপি অংশ নেবে। তবে দেশের মানুষ তাদের আর ক্ষমতায় বসাবে না। সাধরণ মানুষ তাদের সঙ্গে নেই। আগামী নির্বাচনে আওয়ামী লীগকেই ভোট দিয়ে নির্বাচিত করবে দেশের মানুষ।
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন আক্তারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, সামশুল হক চৌধুরী এমপি, নজরুল ইসলাম চৌধুরী এমপি, ড. আবু রেজা নদভী এমপি।
এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা নেতাদের মধ্যে একেএম এনামুল হক শামীম, আমিনুল ইসলাম, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া,  নুরুল আলম চৌধুরী, মোছলেম উদ্দিন আহমেদ, এমএ সালাম, মফিজুর রহমান, তৌহিদুল হক চৌধুরী, সৈয়দ জামাল আহমেদ, ফারুক চৌধুরী, আবু সুফিয়ান,  এমএ মালেক, হায়দার আলী রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com