Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

ঢালিউড
১২:৫৬ পূর্বাহ্ণ, ৩০ অক্টোবর ২০১৭

চুমু খেলে জাত যায় না : স্বস্তিকা

কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’ হই চই ফেলে দিয়েছে টালিগঞ্জে। সেখানে স্বস্তিকার চরিত্র ছিল ‘উমা বৌদি’। এখন স্বস্তিকাকে সবাই ‘বৌদি’ বলেই সম্বোধন করছেন। এ চরিত্রে তাকে পাওয়া গেছে আবেদনময়ী হিসেবে। কেউ কেউ এটা নিয়ে আবার ঘোর সমালোচনা করছেন। ওইসব সমালোচকদের পাত্তাই দিচ্ছেন না এ অভিনেত্রী। জবাবে স্বস্তিকা কলকাতার একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে […]

চুমু খেলে জাত যায় না : স্বস্তিকা
অনলাইন ডেস্ক :
১ মিনিটে পড়ুন |

কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’ হই চই ফেলে দিয়েছে টালিগঞ্জে। সেখানে স্বস্তিকার চরিত্র ছিল ‘উমা বৌদি’। এখন স্বস্তিকাকে সবাই ‘বৌদি’ বলেই সম্বোধন করছেন। এ চরিত্রে তাকে পাওয়া গেছে আবেদনময়ী হিসেবে। কেউ কেউ এটা নিয়ে আবার ঘোর সমালোচনা করছেন।
ওইসব সমালোচকদের পাত্তাই দিচ্ছেন না এ অভিনেত্রী। জবাবে স্বস্তিকা কলকাতার একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন, ছোট জামাকাপড় পরলেই সেটা ‘বোল্ড’ হয়ে যায় না! চুমু খেলেই জাত যায় না। অভিনয়ের জন্য চুমু খাওয়া ব্যাপার না। এটা তেমন জটিল কিছু নয়।
শাকিব খানের বিপরীতে ২০১০ সালে ‘সবার উপর তুমি’ ছবিতে অভিনয় করেছিলেন স্বস্তিকা।
এ নায়িকা আরো বলেন, একটা ছবি যখন প্রাপ্তবয়স্কদের জন্য বানানো হয় তখন কোনো বিশেষ চরিত্র নয়, গোটা সিনেমাটাই বোল্ড হয়, জামাকাপড় বা ডায়ালগেও।
তিনি আরও বলেন, ‘দুপুর ঠাকুরপো’ করার সময় একটাই কথা আমাদের মাথায় ছিল এটা যেন স্লিজি না হয়। মানে ভীষণ আপত্তি থাকবে বা বিষয়টা নিয়ে কারোর সঙ্গে কথা বলা যাবে না তা নয়। এন্টারটেইনমেন্ট ফ্যাক্টরটা থাকতে হবে। সেটাই আছে পুরোপুরি।
‘বোল্ড’ শব্দটা আসলে কী? স্বস্তিকার ভাষ্য, আমার ‘বোল্ড’ শব্দটা নিয়ে আপত্তি রয়েছে। বিশেষ করে কলকাতার প্রেক্ষাপটে এই শব্দটার আসল মানে কি সেটা বোঝা মুশকিল।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সুন্দরী টয়া
৯ বছর আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com