Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আওয়ামী লীগ
১১:৫২ অপরাহ্ণ, ১৫ জুন ২০১৭

বঙ্গবন্ধুর খুনীদের আনতে ল ফার্ম নিয়োগ করা হয়েছে

যুক্তরাষ্ট্র ও কানাডায় পলাতক বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে উভয় দেশে ‘ল ফার্ম’নিয়োগ করা হয়েছে। জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।তিনি আজ (বৃহস্পতিবার) সংসদে সরকারি দলের সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুলের এক প্রশ্নের জবাবে এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দণ্ডপ্রাপ্ত খুনীদের অবস্থান চিহ্নিত করতে এবং দেশে ফিরিয়ে আনতে গঠিত টাস্কফোর্স সর্বাত্মক কাজ করছে। […]

বঙ্গবন্ধুর খুনীদের আনতে ল ফার্ম নিয়োগ করা হয়েছে
অনলাইন ডেস্ক :
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্র ও কানাডায় পলাতক বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে উভয় দেশে ‘ল ফার্ম’নিয়োগ করা হয়েছে। জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।তিনি আজ (বৃহস্পতিবার) সংসদে সরকারি দলের সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুলের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দণ্ডপ্রাপ্ত খুনীদের অবস্থান চিহ্নিত করতে এবং দেশে ফিরিয়ে আনতে গঠিত টাস্কফোর্স সর্বাত্মক কাজ করছে। ২০১০ সালের ২৮ মার্চে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীকে সভাপতি করে এ টাস্কফোর্স গঠন করা হয়।তিনি বলেন, ২০১৪ সালের জানুয়ারিতে বর্তমান সরকার নতুনভাবে দায়িত্ব গ্রহণের পর ওই টাস্কফোর্সটি পুনর্গঠন করা হয়।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির পিতার হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত খুনীদের স্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দের প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে।সরকারি দলের সদস্য পিনু খানের অপর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বিগত ৯ বছরে কর্তব্যরত অবস্থায় ৬৪৯ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।তিনি আরো বলেন, একই সময়ে দায়িত্ব পালনের সময় ৩ হাজার ৯৬৮ জন পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্বরত অবস্থায় তিন বিজিবি সদস্য নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com