Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

ক্রিকেট
৯:৩৫ অপরাহ্ণ, ৪ জুন ২০১৭

পাকিস্তানকে ৩২০ রানের টার্গেট দিলো ভারত

দু’দফা বৃষ্টি হানার পর ভারত-পাকিস্তান ম্যাচের খেলা দাঁড়ায় ৪৮ ওভারে। মাত্র দুই উইকেট হারিয়ে ৩১৯ রানের পাহাড় গড়ে কোহেলির দল। জিততে হলে ৪৮ ওভারে পাকিস্তানকে করত হবে ৩২০ রান।  বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় বার্মিংহামের এজবাস্টনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। ওপেনিং জুটিতে […]

পাকিস্তানকে ৩২০ রানের টার্গেট দিলো ভারত
অনলাইন ডেস্ক :
২ মিনিটে পড়ুন |

দু’দফা বৃষ্টি হানার পর ভারত-পাকিস্তান ম্যাচের খেলা দাঁড়ায় ৪৮ ওভারে। মাত্র দুই উইকেট হারিয়ে ৩১৯ রানের পাহাড় গড়ে কোহেলির দল। জিততে হলে ৪৮ ওভারে পাকিস্তানকে করত হবে ৩২০ রান।  বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় বার্মিংহামের এজবাস্টনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। ওপেনিং জুটিতে ১৩৬ রান তোলেন ভারতের দু’ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। ৬৫ বলে ৬৮ রান করে শাদাব খানের বলে আজহার আলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শিখর ধাওয়ান।রোহিত জুটি বাঁধেন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে। তবে দলীয় ১৯২ রানে রান আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। পরে কোহলি দলের অভিজ্ঞ ব্যাটসম্যান যুবরাজ সিংয়ের সঙ্গে লড়াই চালিয়ে যান।যুবরাজ ঝড়ো ব্যাটিংয়ে ৩২ বলে ৫৩ রান করে হাসানের বলে আউট হন। এরপর ৬৮ বলে ৮১ রানে কোহলি ও ৬ বলে ২০ রানে হার্দিক পান্ডিয়া অপরাজিত থেকে খেলা শেষ করেন।প্রথমবারের মাতো এ ম্যাচে বৃষ্টি হানা দেয় দশম ওভারে। বৃষ্টি থামলে কোনো ওভার কাটা ছাড়াই শুরু হয় খেলা। কিন্তু ৩৪তম ওভারে ফের হানা দেয় বৃষ্টি। এ বৃষ্টি থামলে ৫০ ওভারের ম্যাচটি দাঁড়ায় ৪৮ ওভারে।পাকিস্তানের মোহাম্মদ আমির ৮ ওভার এক বলে ৩২, ইমাদ ওয়াসিম ৯ ওভার এক বলে ৪৩, হাসান আলি ১০ ওভারে এক উইকেটের বিনিময়ে ৭০, ওয়াহাব রিয়াজ ৮ ওভার ৪ বলে ৮৭, শাদাব খান ১০ ওভারে এক উইকেটের বিনিময়ে ৫২ ও শোয়েব মালিক ২ ওভারে ১০ রান দিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

আজ ম্যাশের জন্মদিন
৬ বছর আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com