Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

ক্রিকেট
৯:১৫ অপরাহ্ণ, ১৪ সেপ্টেম্বর ২০২০

সিরিজের বিষয়ে বিসিবিকে পুনর্বিবেচনার আহ্বান লংকান ক্রীড়ামন্ত্রীর

আগামী অক্টোবরে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই দীর্ঘ সাত মাস পর বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল। তবে সিরিজ উপলক্ষে শ্রীলংকান ক্রিকেট বোর্ডের (এসএলসি) দেয়া তিনটি শর্ত মানতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার সংবাদ সম্মেলনে শ্রীলংকার এসব শর্ত মেনে সফর করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। এদিকে বিসিবিকে এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন […]

সিরিজের বিষয়ে বিসিবিকে পুনর্বিবেচনার আহ্বান লংকান ক্রীড়ামন্ত্রীর
দেশ দিগন্ত ক্রীড়া ডেক্স:
২ মিনিটে পড়ুন |

আগামী অক্টোবরে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই দীর্ঘ সাত মাস পর বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল। তবে সিরিজ উপলক্ষে শ্রীলংকান ক্রিকেট বোর্ডের (এসএলসি) দেয়া তিনটি শর্ত মানতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার সংবাদ সম্মেলনে শ্রীলংকার এসব শর্ত মেনে সফর করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। এদিকে বিসিবিকে এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন লংকান ক্রীড়ামন্ত্রী নমল রাজাপাকশে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টের মাধ্যমে শ্রীলংকান ক্রিকেট বোর্ডকেও পুনরায় নিজেদের শর্ত ও সিদ্ধান্তের ব্যাপারে আলোচনা করতে বলেছেন নমল। দেশটির সাবেক রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপাকশের সন্তান নমল লিখেছেন, ‘আমরা সবাই জানি যে কোভিড নাইনটিন মহামারি এখনো বিশ্বের নানা প্রান্তে প্রভাব বিস্তার করছে। আমাদের উচিৎ সবার আগে করোনা প্রতিরোধকে গুরুত্ব দেয়া।’

তিনি আরো লেখেন, ‘এই অঞ্চলের ক্রিকেটকে গুরুত্ব দিয়ে আমি শ্রীলংকান ক্রিকেট বোর্ডের অফিসিয়ালদের কোডিড টাস্কফোর্সের সঙ্গে আলোচনা করার আহ্বান জানাচ্ছি। এর পাশাপাশি বিসিবিকে বিষয়টি আবারো পুনর্বিবেচনা করতে বলছি।’

চলতি মাসের শেষ দিকে জাতীয় দল, হাই পারফরম্যান্স দল ও কোচিং স্টাফসহ মোট ৬৫ সদস্যের দল নিয়ে ঢাকা ছাড়ার কথা ছিল টাইগারদের। সেখানে পৌঁছে সাত দিনের কোয়ারেন্টাইন শেষে নিজেদের মধ্যে একাধিক অনুশীলন ম্যাচ খেলার ইচ্ছা পোষণ করে বিসিবি।

কিন্তু সম্প্রতি এক চিঠি পাঠিয়ে বিসিবি খেলোয়াড় স্টাফসহ সর্বোচ্চ ৩০ জন নিতে পারবে বলে জানায় এসএলসি। এর পাশাপাশি ১৪ দিনের কোয়ারেন্টাইনের বিষয়টিও জানানো হয়। সেখানে অনুশীলন দূরের কথা,হোটেল রুম থেকেও বের হওয়া যাবে না বলে উল্লেখ করা হয়।

এমতাবস্থায় বিসিবির পক্ষ থেকে চিঠির মাধ্যমে জানিয়ে দেয়া হয়, এসব শর্ত মেনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো ম্যাচে অংশ নেয়া সম্ভব নয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

আজ ম্যাশের জন্মদিন
৬ বছর আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com